কল্পদেশে'র কথা। মন্ত্রীর নাম হয়ে গেলো "বন্ধ-মন্ত্রী"। কারন ফেসবুকের মত জিনিস তিনি বন্ধ রাখতে পারছেন!
সমস্যা হইলো, অন্য সব মন্ত্রী/মেয়ররা সমানে লাইন দিচ্ছে বন্ধ-মন্ত্রীর কাছে। তার সার্ভিস এখন সবার দরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী কাচুমাচু হইয়া বললেন
- ডাকাতি বাইড়া গেছে। ফেসবুক বন্ধ করতে পারছেন! ডাকাতি বন্ধ করাতো আপনের বাম আঙ্গুলের একটা গুতা'র কাজও না।
মেয়র সাহেব বিগলিত হাসি দিয়া বললেন
- সব ফুটা বন্ধ করতে হইবো না। আপাতত শুধু ম্যানহোলে'র ফুটাগুলান একটু বন্ধ কইরা দেন, প্লিজ। এইটা আপনের করতেই হইবো...।
(সব চরিত্র কাল্পনিক। কল্পদেশের কথা, কাল্পনিকইতো হবে, তাই না?)
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




