সুযোগ থাকলে মার্ক জাকারবার্গরে কইস্যা একটা ঝাড়ি দিতাম।
তিনি তার মেয়ে মার্ক এর ডায়পার চেঞ্জ করবেন, ভালো কথা। তাই বলে পাবলিকলি এই ছবি দেওয়া লাগবো! আজব!!! তার এই ছবি যে ঘরে ঘরে অশান্তি ছড়ায়ে দিতে পারে, এইটা কি তিনি একটাবারও ভাবতে পারলেন না?
গতদিন সন্ধার পর থেকেই প্রিয় আমার কাছে। বেবি রাইম দেখতে দেখতে ঘুমাইলোও আমার বুকে। এই ফাঁকে তিনি ফেসবুকে হয়ত ঢুকছিলেন। গরম শিশা'র মত কানে কথা ঢুকলো
- তুমিও বাপ, আর অন্যেরাও বাপ।
আমি অবাক হইয়া বললাম
- সন্ধা থেকে প্রিয় তো আমার কাছেই!
তখনই জাকারবার্গের ডায়পার চেঞ্জ করার কথাটা জানলাম। বরফ গলা শীতল গলায় তিনি বললেন
- জাকারবার্গ তার বাবু'র ডায়পার চেঞ্জ করে। তুমি করছো কোন দিন?
চুপসাইয়া গেলাম।
মনে মনে বললাম - ব্যাটা ফাজিল জানি কোনখারকার। বিছানায় আমার জায়গাটায় যে প্রায়ই প্রিয় হিসু কইরা ডায়পার বানায়, এই ভেজা তোশকে যে আমি ঘুমাই। এই ছবি আমি ফেসবুকে দিছি কোন দিন! আইছে, বাপগিরি দেখাইতে। লাভ নাই, কোন অ্যাঙ্গেলে যে কয়দিন পরে খোঁচা খাইবা, তা তুমি নিজেও জানো না বৎস। জাষ্ট ওয়েট এন্ড সি...।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





