ছোটবেলায় মা'র কাছে গিয়া বলতাম
- মা, আব্বার রেডিওটা জ্বালায়া ফেলছি।
- মা, আমার ঘড়ির চেইনটা ছিড়া গেছে, আব্বারে কইও।
- মা, পিকনিকে যাইতেছে সবাই। তিরিশ টাকা কইরা চাঁদা।
একটু বড় হইলাম। আপাদের কাছে গিয়া বলতাম
- আপা আজকে স্কুলে যাবো না, মা'র কাছে কিছু বলবি না।
- আপা, ওমুকরে মাইরা আসছি। বাড়ীতে বিচার নিয়া আসলে একটু...
আরো বড় হইলাম। সংসারের সমস্ত ঝামেলায় ছোট্ট করে প্রিয়'র মাকে বলি
- সামলাও তো...
আমি ব্যক্তিগত ভাবে নারীর আশ্রয়ে, স্নেহে, আদরে, ভালোবাসায় বেঁচে আছি।
নারী দিবসে একটাই কামনা... চরণ ধরিতে দিওগো আমারে / নিওনা, নিওনা সড়ায়ে...।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




