একটা এক হাজার টাকা'র নোট কুচি কুচি করে ছিড়ে ফেল্লেন। দেশের কোন ক্ষতি হইলো এতে? জ্বি না, দেশের কোনই ক্ষতি হইলো না। কারন দেশে আমাদের টাকশাল আছে। ইচ্ছামত আমরা টাকা ছাপয়ে নিতে পারি। তবে হ্যাঁ, আপনার ব্যক্তিগত সম্পদ থেকে এক হাজার টাকা কমে গেলো।
কিন্তু ডলারের ঘটনা ভিন্ন। ডলার আমরা ইচ্ছা করলেই ছাপাতে পারি না। বিদেশ থেকে দেশে যারা টাকা পাঠান, তারা আসলে টাকা পাঠান না। তারা পাঠান ডলার। তখন দেশ বড়লোক হয়। দেশের সরকার এই ডলারের বিনিময়ে টাকা দিয়ে দেয়। আরেকটা রাস্তা হইলো, বিদেশীদের কাছে যখন আমরা কোন কিছু বিক্রি করি। তারা আমাদেরকে ডলার দেন। সরকার এর বিনিময়ে আমাদেরকে টাকা দেন।
তারমানে, ডলারের উপর নির্ভর করে আমরা কতটা ধনী, কতটা গরীব।
প্রথমে শুরু হইলো সোনালী ব্যাংক দিয়ে। সোনালী ব্যাংকের টাকা লুটপাট হইলো। ব্যাংক ক্ষতিগ্রস্ত হইলো, কিন্তু দেশ গরীব, ধনী কিছুই হইলো না। বেসিক ব্যাংকের ক্ষেত্রেও একই কথা সত্য।
গ্রামের ভাষায় একটা কথা বলে, একবার কান কাটলে যায় গ্রামের বাইরে দিয়া। আরেকবার কান কাটলে যায় গ্রামের ভিতর দিয়া বুক চিতাইয়া। এইবারও তাই হইলো। দেশের প্রতিষ্ঠাণগুলারে গরীব করে দেখা গেলো কিছুই হয়না। তাই এবার শুরু হইলো, দেশকে কিভাবে গরীব করে দেওয়া যায়।
ঘরের ইঁদুর যদি বেড়া না কাটে তাহলে বেড়া'র কিছু হওয়াটা কঠিন। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট কেউ জড়িন না থাকলে এত সহজে এই হাজার কোটি টাকা মূল্যের ডলার চুরি হওয়ার কথা না। আজকাল সিকিউরিটি শুধুই পাসওয়ার্ডে সীমাবদ্ধ নাই। ডুয়াল, ট্রিপল লেয়ারে টোকেন জেনারেট হয়ে তবেই ট্রানজেকশন কনফার্ম হয়। খুব সহজ করে বলতে গেলে, আমার জিমেইলের পাসওয়ার্ড আপনাকে বলে দিলেও আপনি আমার একাউন্টে ঢুকতে পারবেন না। কারন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে একটা কোড চলে আসবে আমার মোবাইলে এসএমএস আকারে। ঐ কোডটা দিলে তবেই লগিন হবে। তারমানে আমার একাউন্ট হ্যাক করতে হইলে, আমার সিমটাও চুরি করে নিতে হবে সাথে। জেনারেল পিপলের জন্য ডিজাইন করা সামান্য জিমেইলেই যদি এমন সিকিউরিটি হয়। তাহলে প্রফেশনালদের জন্য ডিজাইন করা সিকিউরিটি কি অত সহজ কিছু হবে?
দেশের একজন নাগরিক হিসাবে অবশ্যই আমিও এই অর্থের ভাগিদার। এই অর্থ সংরক্ষণের জন্য আমাদেরই কোটি কোটি টাকা বেতন দিয়ে কর্মকর্তা রাখা হয়েছে। কর্মকর্তা মানে মাস গেলে বড় অংকের বেতন নেওয়া না। এমন সিচুয়েশনের জবাবদিহিতাও তার থাকা উচিৎ। আর অবশ্যই এই জবাবদিহিটা হবে আমাদেরই কাছে।
We want our money back.
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




