somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারুন ফিরা আসছে...

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হারুনতো আবার ফিরা আসছে। জিজ্ঞাসা করলাম
- হারুন ছিলা কই এই কয় দিন?
হারুন মুচকি মুচকি হাসে। বলে, দেশের বাড়ী গেছিলাম। আমি টেনশন নিয়া বললাম
- তোমার গাছ তলায় দেখি আরেকজন ভিক্ষা করে বইসা।
এইবার হারুন মজা পাইলো। আনন্দে ডগমগ হয়ে থুতু ফেল্লো। দুই হাটু বুকে জড়ায়ে হারুন বসে, অর্ধেকটা থুতু তার হাটুতেই পড়লো। থুতু মুছতে মুছতে বললো
- সুন্দর কইরা একটা মাইয়া বসছিলো না?
সুন্দরী কি না এই তর্কে গেলাম না। বললাম
- হুম
হারুন, আনন্দে আরেকবার থুতু ফেললো। অর্ধেক যে থুতু হারুনের হাটুতে পড়ে, তা পরিষ্কার করতে করতে বললো
- এইবারও তারেই দিয়া যামু। হে ছাড়া অন্য কেউ বসলে আমারে জানাইবা, এক্বেবারে হাড্ডিগুড্ডি ভাইঙ্গা দিমু।
বললাম
- তুমি মাস তিনেক পর আসলা। আবার যাইবা কই?
- দেশে যামু, ভোট আসতাছে না!
বাহ্ হারুন দেখি ভোট অধিকারে ভালো সচেতন। তাও একটু পরীক্ষা করার জন্য বললাম
- ভোট হইলেই বাড়ী যাইতে হইবো কেন হারুন?
এতদিন পর হারুন আমার সাথে কথা বলে বেশ মজা পাচ্ছে। আনন্দে আবার থুতু ফেললো। হাটুর থুতুটা মুছতে মুছতে বললো
- তোমার যে বুদ্ধি! এই বুদ্ধি লইয়া চলো ক্যামনে? ভোটের দাম জানো তুমি? না হইলেওতো পাঁচশো টাকা বেচুম ভোটটারে।
হারুনের সময় নষ্ট করলাম না, চলে আসলাম। মনে মনে বললাম, চলতে আর পারি কই হারুন! পদে পদে তো হোঁচট খাই এই কম বুদ্ধির কারনে। তাও অন্তরে ভালোবাসাটা পুষে রাখি বলে হোঁচট খাইলেও, আটকায়ে যাই না।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×