পুরুষ মশা কিন্তু কামড়ায় না। এরা সাধক শ্রেণীর। থাকে বনে জঙ্গলে। কানের কাছে পেনপেনানী, হুল ফুটায়ে রক্ত খাওয়া, সমস্ত কাজ স্ত্রী মশার।
মানুষ্যকূলেতো ন্যয্য কথাটাও স্ত্রী লোকের সাথে বলা যায় না। বুদ্ধি কইরা একটা মশা মাড়ার ব্যাট কিনলাম।
আয়েশ কইরা বসলাম স্ত্রী মশা মারতে। কানের কাছে প্যানপ্যান করতে আসে আর ঠাসসস। কামড় দিতে আসে আর ঠাসসস।
স্ত্রী মশা মারার আনন্দ স্থায়ী হইলো না। তিনি হুঙ্কারর দিয়া বললেন
- ঠাসঠুসানী বন্ধ কইরা মশারীর ভিতরে আসো।
বিড়বিড় করে বললেন, আসছেন আমার মশামারা* ***
সুরসুর কইরা মশারীর ভিতর ঠুইকা গেলাম। মনে মনে বললাম - যাহ বাঁইচা থাক, ছাইড়া দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

