আমেরিকায় এক ভদ্র মহিলা মারা গেলেন। ছোট ছেলের সাথে থাকতেন তিনি। শেষ ইচ্ছা অনুযায়ী দেহ পাকিস্তানে পাঠানোর ব্যাবস্থা করা হলো। কফিনের উপরে একটা চিঠি লাগিয়ে দিলো তার ছেলে। চিঠিতে লেখা
প্রিয় গফুর ভাই,
আম্মার শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশ দেশে পাঠাইলাম। আম্মার কফিনের নীচে ৪ প্যাকেট চকলেট, ২ বোতল সস আর তিনটা পারফিউম আছে। এইগুলা বাচ্চাদের আর ভাবীর জন্য। আম্মার পায়ে যে রিবুকের জুতাজোড়া আছে, এইগুলা কাশেমের জন্য। কফিনের বাম পাশে কিছু গয়না আছে, এইগুলা জুবাইদার জন্য।
আম্মার গায়ে ছয়টা টি-শার্ট পড়ানো আছে। বড়টা আপনার, ছোটগুলা বাচ্চাদের জন্য। এর নীচে যেগুলা পড়ানো, এইগুলা জারিনের জন্য। আম্মার বাম হাতে যে ক্যাসিও ঘড়িটা আছে, এইটা আমিনা'র জামাই এর জন্য। আর গলার নেকলেসটা সারা'র জন্য।
যদি আরো কিছু লাগে, আগে থেকে জানায়ে রাখবেন, আব্বার শরীরটাও ভালো যাচ্ছে না।
সালাম সহ ইতি
আব্দুল ইউসুফ এবং জামিলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



