somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি রাজনীতির মানে বুঝি না........

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের যত বড় না দেশ তার চেয়ে বেশি রাজনীতি আমরা করছি, কিন্তু এ পর্যায়ে এসে আমি রাজনীতির মানে খুজে পাচ্ছি না। আমরা রাজনীতি কেন করছি? আমাদের রাজনীতির উদ্দেশ্য কি সরকার গঠন করা? মানুষের সেবা করা? দেশের উন্নয়ন করা? নাকি নিজেকে স্বাবলম্বী করা এবং আমার প্রতিপক্ষ কে দমন করা? আজ কেন যেন বার বার নিজেকে অসহয় মনে হয়। শুধু ভাবছি আমরা কি সত্যিই সবাই অন্ধ হয়ে গেলাম? আমাদের দেশের বড় বড় মাথা গুলো কি নষ্ট হয়ে গেল? যখন দেখি কত গুলো বোরকা পড়া মেয়েকে প্রেসক্লাব থেকে ধরে নিয়ে গাড়ি ভাংচুরের মামলা দেয়া হয়।বোরকা ছাড়া আদের আদালতে হাজির হতে বাধ্য করা হয়। তখন কোন নিরপেক্ষ মানুষ এটাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারে না কারন বাংলাদেশে যত গাড়ি ভাংচুর করা হয়েছে তাতে আজ পর্যন্ত কোন মেয়েকে দেখা যায় নি। তার পরেও আমাদের দেশের বড় মাথা ওয়ালা লোক গুলো তা বিশ্বাস করে কারন তাদের মাথা ভালো নেই। যখন বিএন পির মির্জা আব্বাস কে গাড়ি ভাংচুরের মামলা দেয়া হয়েছিল তখন আমার মনে হয়েছিল আমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। মির্জা আব্বাস সে দিন হাস্যজ্জল মুখে বলেছিলেন “আমার কি আর এখন সে বয়স আছে?” তারপরে তিনি জেল খেটেও এলেন এ মামলায় কিন্তু এখন দেখছি মেয়েরাও গাড়ি ভাংচুর করে Even কি মির্জা ফখরুলও গাড়ি ভেংগে এখন জেলে। এ সব ঝেড়ে ফেলে যদি দেশের উন্নয়নের জণ্যে কাজ করি আমাদের ষোল কোটি মানুষের ছোট্ট একটা দেশ কতটা সময় প্রয়োজন তাকে উন্নত করতে? শুধু মাত্র রাজনৈতিক কারনে যত গুলো লোক জেলে ভরে রাখা হয়েছে তাদের পিছনে সরকারের যে অর্থ ব্যয় হয় তা দিয়ে কি কোন উন্নয়নের কাজ করা সম্ভব নয়? আসুন রাজনীতির বেড়াজাল ভেংগে সকল প্রকার দিধা দন্ধ পেছনে রেখে একটি দূর্নীতি মুক্ত দেশ গড়ায় সবাই মনযোগী হই যেখানে দুদকের চেয়ারম্যান দূর্নীতির জন্যে গ্রেফতার হবেনা । কোন আবুলের মন্ত্রীত্ব যাবে না দূর্নীতির দায়ে। আর কোন রেল মন্ত্রীকে দপ্তর বিহীন মন্ত্রী হতে হবে না দূর্নীতি করার কারনে । আমরা কি পারবো না এমন একটি দেশ গঠন করতে????????????
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলিফ ওয়ার্ক - আবুল মনসুর আহমেদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই জুলাই, ২০২৬ রাত ৮:০৮




রিলিফ ওয়ার্ক
- আবুল মনসুর আহমেদ


বন্যা ।
সারা দেশ ভাসিয়া গিয়াছে। গ্রামকে গ্রাম ধুধু করিতেছে। বিস্তীর্ণ জলরাশির কোথাও কোথাও ঘরের চাল ও বাশের ঝাড়ের ডগা জাগাইয়া লোকালয়ের অস্তিত্ব ঘোষণা করিতেছে। এই... ...বাকিটুকু পড়ুন

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×