somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের হিন্দু সমাজ অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে-

২৭ শে জুন, ২০১৩ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতি যুদ্ধাপরাধীদের বিচারসহ বিভিন্ন ইস্যুতে এ দেশের হিন্দু সম্প্রদায়ের মঠ-মন্দির আংশিক বা সম্পূর্নভাবে ধ্বংস করা হয়েছে। ঘরবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধর্ষণ, খুন, লুণ্ঠ, ধর্মান্তরিত করা হয়েছে। এ তাণ্ডব কিছুটা কমে আসতেই সরকার দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন-২০১৩ শিরোনামে হিন্দু শাস্ত্র ও স্বার্থবিরোধী আইন প্রণয়ন প্রক্রিয়া চূড়ান্ত করে । ধর্মীয় কাজে ব্যবহৃত দেবোত্তর সম্পত্তি সরকারীকরণের ষড়যন্ত্র করেছে একটি কুচক্রী মহল। এ জন্য সরকার সনাতন ধর্মে বিজ্ঞ ও পণ্ডিত লোকদের বাদ দিয়ে আমলানির্ভর কমিটি দিয়ে দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন-২০১৩ করে। এর ফলে দেশের বেশির ভাগ মঠ-মন্দির, আখড়া ও রথখোলার মতো দেবোত্তর সম্পত্তি হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রস্তাবিত আইনের ৩৯ ও ৪০ ধারা অনুযায়ী সরকার হবে মঠ-মন্দির ও দেবালয়ের মালিক। সেবায়েত, সাধু, মোহন্ত, ব্রহ্মচারী ও সন্ন্যাসীরা হবেন বেতনভুক্ত কর্মচারী। ইতিপূর্বে হিন্দুদের বাড়ি-ঘর, সহায়-সম্পত্তি দখল হয়ে গেছে। নতুন আইন তাদের মঠ, মন্দির, দেবালয় কেড়ে নেবে।------------------------------------------------------------------------------------- “আইনের ছয় ও সাত ধারা মোতাবেক দেবোত্তর বোর্ডের কেন্দ্রীয় কমিটির ১৭ সদস্যের মধ্যে ১২ জন হবেন বিশিষ্ট হিন্দু নাগরিক। আমরা এ ব্যাপারে অতি মাত্রায় আতঙ্কিত। কারণ, দেশের চলমান রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী ঐ ১২ জন ব্যক্তির কোনো নির্দিষ্ট যোগ্যতা অথবা ধর্মীয় ও আধ্যাত্নিকতার কোনো স্তর নির্ধারণ করে দেয়া হয়নি। ফলে দলীয় ভাগবাটোয়ারায় পরে এ দেশের মন্দিরগুলো তাদের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য হারিয়ে হানাহানির রাজনৈতিক আখড়ায় পরিণত হবে এবং আধ্যাত্মিকতাসহ দেশের হিন্দু সমাজ অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে।”
৪/৬/২০১৩ তাং প্রধান মন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী সভায় বলেন, আইনটি চালু হলে দেশের হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। মন্ত্রিপরিষদের সচিব মোশাররফ হোসাইন ভূইঞা জানান, দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপনায় অবহেলার জন্য ৫০০০ টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া দেবোত্তর সম্পত্তির ব্যাপারে ভুল বা মিথ্যা তথ্য দিলে ৫০ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ আইন অনুযায়ী দেবোত্তর সম্পত্তি হস্তান্তর করা যাবে না। - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ----------------------------------(ক্ষমতার প্রভাবে সরকারই হিন্দুদের নিশ্চিহ্ন করার আইন করলেন) অনেক প্রতিবাদ, মানববন্ধন, স্মারকলিপি, গণস্বাক্ষর কৃত আবেদন উপেক্ষা করে আইন হল। দেবোত্তর সম্পত্তি হিন্দু সম্পত্তিনা সরকারি সম্পত্তি। মহান সংসদে বিরোধী দলীয় সাংসদরা হিন্দুদের কটাক্ষ করে বক্তব্য রাখছে। সরকার ক্ষমতায় থেকে কোন প্রতিবাদ করেনা। উপেক্ষিত, বেবিচারের শিকার, হিন্দু জাতীগুষ্টির কথা মানবাধীকারের চেয়ারম্যান এম.রহমান বলেছিলেন আগামী ২০বছরে বিলুপ্ত হয়ে যাবে হিন্দু সম্প্রদায়। দেবোত্তর সম্পত্তি আইন হিন্দু সম্প্রদায় বিলুপ্তিকে আরো তরান্নিত করবে। সম্প্রতি সাইদির রায়ের পর যে ধ্বংস তান্ডব বাংলাদেশে ঘটল তার বিচার প্রক্রিয়াকরণে কোন পদক্ষেপ প্রধানমন্ত্রীর বা স্বরাষ্ট্র মন্ত্রীর দেখা যায়নি কেন ? ধ্বংসযোগ্যকারীকে আইনের আওতায় আনা হয়নি কেন? হিন্দু জাতীগুষ্টি এ দেশের কিছুনা- এসব আলামত কি সেই ইঙ্গিত বহন করেনা ?
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×