রাত্রি যেমন ব্যস্ততাকে গ্রাস করে ,নিরবতাকে আপন করে নেয়
অথর্ব চাতক যেমন বৃষ্টির অপেক্ষায় থেকে, ক্লান্তির সাথে বন্ধুত্ব করে নেয়
আমিও হয়ত ঠিক তেমনি সোনালী প্রেমের আভা ছড়িয়ে
বসে ছি তোমার অপেক্ষায় ।।
তোমার নীলাভ চোখের সুদিপ্ত আলোয় আমি সকাল দেখব বলে
কত রাত যে বিনিদ্র থেকেছি-
রিকশার পেছনের চাকা যেমন সামনের চাকাকে ধরতে পারেনা
আগুন যেমন পানিকে ভালবাসতে গিয়েও বাসেনা
হয়ত আমিও শুন্যতার গ্লানিকে পেছনে ফেলে
বিনম্র প্রেমিক হয়ে ছুটেছি তোমার পেছনে
যখনই তোমার ছোব অলে হাত বাড়িয়েছি
ভালবাসার স্নিগ্ধ ছোঁয়ায় তোমাকে আপন করব বলে ভেবেছি-
তখনি তুমি বললে "না" ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




