পাহাড়তলি - Symbol Of Desire
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার ইচ্ছে করে সকাল বেলায়
মেঘের সাথে ভাব করি,
দুপুরটাকে চোখ রাংগিয়ে
রোদের সাথেই দিই আড়ি।
আমার ইচ্ছে করে পাহাড়তলি
একে দিই তোর ফ্রেমে,
তোকে ইচ্ছে করে ভুলতে গিয়ে
পড়ে যায় আমি তোর প্রেমে।
আমার ইচ্ছে করে তোকে নিয়ে
হারিয়ে যায় অন্য গ্রহে,
তুই হাসবি ভীষন প্রান খুলে
আমি দেখব অনেক দূর থেকে।
আমার ইচ্ছে করে অংকের সব
সূত্রগুলো যায় ভুলে,
তোকে না পাওয়ার এই হিসেবগুলো
মিলতে কত রাত লাগে।
তোর অশ্রুগুলোই ইচ্ছে করে
মেখে নিই আমি নিজ চোখে,
মন খারাপের রাত গুলো আমি
মুছে দিই শহর থেকে।
আমার ইচ্ছে করে একদিন আমি
চলে যাব ঐ দূর দেশে,
তুই খুজবি আমায়,কাদবি ভীষন
দেখব না আমি চোখ মেলে।
আমার লেখা এই গানটি শুনতে চাইলে :
https://db.tt/CS2OOfUX
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন