somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শূন্যতম ছায়ামানব
জীবনের পাতায় মাঝের মাঝের কিছু কথা জমে থাকে .... মনের কলম দিয়ে তা লিখতে ভয় হয়, পাছে মানুষ ভুল বুঝে...তাই নীরবে নিভৃতে বসে বসে আত্মকথা বলি....

স্বপ্ন এবং পারিপার্শ্বিকতা B:-)

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মজার বিষয়.. যে কোন যুবক/ যুবতী , তরুণ/তরুণী বা কিশোর/কিশোরী তার ক্ষমতা আর সম্ভাবনার শুরুতেই সব কিছু সীমিত করে দেয়......
আমার কথাটা শুনলে পাগলের প্রলাপ মনে হতে পারে.... কিন্তু ভালোভাবে ভাবলে বোধহয় বিষয়টা পরিষ্কার হলেও হতে পারে.....


যাই হোক....শুরু করা যাক...
আমাদের দেশে কোন একজন শিক্ষার্থীকে তার শিক্ষাজীবনের বিভিন্ন সময়ে বিভন্ন মহৎ ব্যক্তিত্বের সম্পর্কে জানতে হয়..সেই মহৎ ব্যক্তির জীবন থেকে শিক্ষা নিতে হয়..."তিনি" তার জীবন কীভাবে কাটিয়েছেন....কী কী কষ্ট করেছেন... কী যুগান্তকারী কীর্তি স্থাপন করেছেন পৃথিবীর বুকে... ইত্যাদি.....
অবশেষে এগুলো পড়ে স্বভাবতই ছেলেটি বা মেয়েটি "সেইরকম"ই বড় কিছু জীবনে করতে চায়... তার মনে তখন চিন্তা ঘোরাফেরা করে -"আমাকে ওরকম হতে হবে, ওরকম বড় কিছু করতে হবে"...... কথা টা শুধু মাত্র জগদ্বিখ্যাত মনিষী না...সাধারন ক্ষেত্রেও প্রযোজ্য , যেমন আমরা আমাদের আশেপাশের কোন একজন মানুষকে আমাদের "আইডল" বানাই এবং তাকেই অনুসরন করি....নিজেকে "তার" উচ্চতায় পৌছানোর জন্য খানা খাদ্য ভুলে পড়াশোনা বা অন্য যা যা করার করি...

ভুলটা এখানেই.....

অসীমকে ছোঁবার প্রথম শর্ত- "কোন limit না রাখা"... কিন্তু ক্রমাগত অন্যকে অনুসরন করে পরোক্ষভাবে যে নিজেরি অপমান করা হয় সেটা কেউ বোঝে না... এমনকি আমাদের গুরুজনরাও কোন একজনকে অনুসরনের ব্যাপারে বিশেষ উৎসাহ অত্যন্ত আগ্রহের সাথে দিয়ে থাকেন...যার কারনে মাথার মধ্যে একজনের ছবি এঁকে নিজের চেহারাকে তার মত বানানোর মত নিষ্ফল প্রচেষ্টা করা হয়... নিতান্তই অযৌক্তিক...
কোন মানুষই অন্য আরেকজনের মত না...সবারই নিজস্ব বৈশিষ্ট্য আছে...তাই অন্যকে অনুসরণ করে নিজের পথ থেকে সরে আসার কোন মানে হয় না...

কিছু বড় বড় মানুষের ছোট ছোট উদাহরন দি...

যত অসাধারন মাপের মানুষের নাম আমরা জানি... নিউটন, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, আইনস্টাইন থেকে শুরু করে মহাত্মা গান্ধী... এমন কি সাম্প্রতিক স্টীভ জবস, মার্ক জুকারবার্গ, বিল গেটস প্রমুখ ব্যাক্তিগন..সাফল্যের উদাহরনে সবার আগেই তাদের নাম চলে আসে... অথচ তাঁরা কেউই আমার জানামতে সমাজ বা পারিপার্তাশ্বিকতার অনুসামী ছিলেন না... প্রচলিত নিয়ম ভঙ্গ করেই তাঁরা নিজের পথ তৈরি করে নিয়েছেন... তাঁরা কাউকে অনুসরন করেননি বরং তাদের সেই সাহসী পদক্ষেপের কারনেই পৃথিবীর নিয়ম পরিবর্তন করার ক্ষমতা তাঁরা রাখেন... আজ তাঁরাই সবার অনুসরনীয়...

এগিয়ে যাওয়ার জন্যই জীবন...কিছু নির্দিষ্ট লক্ষ্য অর্জনই সব নয়... আর এ চলার পথে কাউকে অনুসরন করার অর্থ নিজের অপমান...আমরা তাদের থেকে শিক্ষা নিতে পারি... কিন্তু শিক্ষা নেয়া আর নিজ জীবনের পথে তাদের অবাস্তব ছায়া রেখে তারই অনুশাসন করাটা শোভনীয় নয়...

অত্যন্ত দুঃখের বিষয় এটাই আমাদের সমাজের অন্যতম বৈশিষট্য..."অনুসরন"

আশা করি সবাই নিজের ক্ষমতা আর সম্ভাবনার পূর্ণ সদব্যবহার করেই জীবনে এগিয়ে যেতে পারবো...
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×