somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শূন্যতম ছায়ামানব
জীবনের পাতায় মাঝের মাঝের কিছু কথা জমে থাকে .... মনের কলম দিয়ে তা লিখতে ভয় হয়, পাছে মানুষ ভুল বুঝে...তাই নীরবে নিভৃতে বসে বসে আত্মকথা বলি....

ঠিকানার খোঁজে (১)

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুর ধাক্কাধাক্কিতে অনেক কষ্টে চোখ খুললো অয়ন। মাথার পাশে রাখা মোবাইল হাতে নিয়ে দেখলো ৮ টা বাজে। হঠাতই মনে পড়লো আজকে তাদের খুব গুরুত্বপূর্ন প্র্যাক্টিক্যাল ক্লাস এবং সে বরাবরের মতই ভুলে গিয়েছে।
"উফফফ......"
কি যেন বিড়বিড় করতে করতে বাথরুমে ঢুকে গেলো। আজকে সারাদিন কলেজে থাকতে হবে, নয়তো গোসল করার প্রয়োজন মনে করতো না।

একটা রংচটা শার্ট আর কালো আধ্ময়লা ঢোলা প্যান্ট পড়ে দেয়ালে ঝোলানো আয়নার সামনে দাড়ালো, চোখে ঘুমের ছাপ এখনো স্পষ্ট। চুল ঠিক করবে কি না ভাবতে ভাবতেই তার বন্ধু ফাহিমকে বলতে শুনলো...
"শালা রেডি হ তাড়াতাড়ি, চেহারা ঠিক করা লাগবে না । আর দুই মিনিট সময় দিলাম । এরপর তোকে কোলে করে নিয়ে যাবো।"
ফাহিমের দিকে তাকিয়ে অয়ন একটা নিষ্পাপ হাসি দেয়...আর ব্যাগটা নিয়ে বের হয়ে যায়। আসলেই বেশি দেরি করা উচিত হবে না...

মিশন: বাস ধরতে হবে!

ফাহিম আর অয়নের বন্ধুত্ব এই কলেজ জীবনের না। অয়নের স্কুল জীবনের কথা যা মনে আছে, তার মধ্যে কোথাও ফাহিম অনুপস্থিত নেই, এটা নিশ্চিত...
ক্লাস ওয়ান থেকে কলেজ... সেই শুরু থেকে আজকের দিন পর্যন্ত তারা একসাথেই আছে...

অয়নের পরিচিতি সবার কাছে "জিনিয়াস" হিসেবে। সে খুব বেশি পড়ুয়া না হলেও অনেক কিছুই জানে এবং যাই জানে...তার কোন কিছুই ফেলনা নয়,ক্লাসমেট থেকে শুরু করে সিনিওর রা...এমন কি কিছু কিছু শিক্ষকও তাকে যথেষ্ট সমীহ করেন। পড়াশোনা যাই করুক, পরীক্ষার রেজাল্ট তার খুবই ভালো...
কিন্তু এর বাইরেও তার নিজস্ব একটা জগত আছে... যেখানে যে কবিতা লেখে...ছোটখাটো গল্প লেখার চেষ্টা করে... বিভিন্ন গল্পের বই পড়া তার অন্যতম শখ...এছাড়াও ক্লাসিক গান, ইংলিশ রক, মেটাল শোনা এবং উদ্দেশ্যহীনভাবে দীর্ঘসময়ের জন্য রাস্তায় হাটাহাটি করা তার বিশেষ প্রিয় কাজগুলোর মধ্যে পড়ে... আলাভোলা স্বভাবের ছেলেটা নিজেকে নিয়ে দিনের বেশ কিছুটা সময় ব্যস্ত থাকে। এই "বিশেষ" সময়টা সে ব্যয় করে অনেক রকম চিন্তা ভাবনা করে...মাঝে মাঝে সেসব চিন্তাভাবনার তাল এমনকি সে নিজেও খুঁজে পায় না...
খুব গোছানো স্বভাবের এবং একটা বিশেষ নীতি সে মেনে চলার চেষ্টা করে... তার জীবনে খুব বেশি মানুষের প্রয়োজন নেই, চাওয়া পাওয়া কম রাখাই ভালো।

কলেজের গেটে পা দিয়েই একটা বড় নিঃশ্বাস ফেললো। আজকে দীর্ঘ একটা দিন কাটাতে হবে। দীর্ঘ একটা দিন...

(চলবে)
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×