সোহান চলে গেলো শান্তিরক্ষা মিশনে, ছোট মেয়েটা তখন পেটে, দু’মাস বাকি তার পৃথিবীতে আসবার। নিজের সব থেকে নাজুক সময়ে সবচেয়ে বেশি নির্ভরতার মানুষটি চলে গেল। যদিও যাবার সময় বারবার বলে গেলো, ‘আমি আসবো, আমাদের বাবু যখন আসবে, আমি আসবো’। কিন্তু কেন জানি না আমি বুঝতে পারছিলাম, সে আসতে পারবে না, নিজেকে একটা শক্ত মানুষে পরিবর্তিত করলাম। লুকিয়ে লুকিয়ে কাঁদি, সবার সামনে দেখাই, ‘এইতো ভালো আছি’। অস্থিরতা ৩ বছরের সেবন্তিকে নিয়ে, আমার শান্তশিষ্ট লক্ষ্মী মেয়েটা বাবা যাবার পর কেমন যেন হয়ে গিয়েছে, চুপচাপ থাকে আবার এমন অস্বাভাবিক দুষ্টামি করে, সবার মাঝে মুখ লুকানোর জায়গা পাইনা আমি। হসপিটালে নতুন বাবু সোনাকে যখন আনতে যাবো, সেবন্তি মাকে ছাড়া কিভাবে থাকবে, এটা নিয়েই বেশি চিন্তা হতো। কিভাবে কেমন করে যেন সবকিছু পাড়ি দিয়ে ছোট মায়াবতী দুটো মেয়ে নিয়ে, যশোরে নিজের বাসায় ফিরলাম। দু’মাসের অবন্তি সোনাপাখি অন্য বাবুদের থেকে একটু ভিন্ন, ভয়ানক কান্নাকাটি করে, শুধু তাই নয় ঘুমায় না সে; চিকিৎসাশাস্রে একে বলে, ‘কলিক বেবি’। দিনের পর দিন ঘুমহীন রাতের সাথে তার অকারন কান্নাকাটিতে প্রায়ই বিধ্বস্ত আর অস্থির হয়ে পড়তাম। গৃহপরিচারিকা রাবেয়া ঝামটা দিত, ছোট বাচ্চাদের জিনরা বিরক্ত করে, নজর টিপ পরাও না, বাচ্চাতো কাঁদবেই। সে নিজেই কাপড় পুড়িয়ে সরিষার তেল মিশিয়ে কাজল বানাল। মুখ-চোখে লেপটে থাকে বলে আমি বেশি একটা লাগাতে দিতাম না। সেদিন বড় মেয়েকে গোসল, জামা কাপড় পড়ানোর পালা শেষ করে, ছোট মেয়েকে গোসল করিয়ে গা মুছিয়ে দিয়ে গেলাম জামাকাপড় আনতে। জামাকাপড় এনে দেখে, সেবন্তি নজর টিপ পড়িয়ে দিচ্ছে ছোট আপুকে, সাথে নিজের জামাকাপড় আর অবন্তির সারা মুখ ভরিয়ে ফেলেছে কাজলের কালিতে। আমাকে দেখে বলে, ‘মা নজর লেগে যাবে তো’। এত স্নিগ্ধ, মমতাপূর্ণ সে দৃশ্য আমারও মনে হল, একটু কালি না হয় থাক, নজর লেগে যাবে তো। আমার মেয়ে দুটি যেন এরকম শুভ্রতায় ভরা মায়াময় জীবন কাটাতে পারে। অনেক ভালোবাসি মা তোমাদের। তোমাদের বাবাকেও অনেক ভালোবাসি।
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।