somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"নারী দিবসে পুরুষ দিবসের ঘন্টী"

০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যেকটা টিভি চ্যানেলে উদ্দীপনার সাথে বড় বড় হেডলাইন সহ বেশ চমকপ্রদ খবর নিয়ে হাজির হয়েছে আজ,কারন আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস।একটি দিবস নিয়ে তারা যা ইচ্ছে করতেই পারে,তা নিয়ে আমার চুলকানি কিংবা এলার্জি কোন কিছুই নেই,আমার যা নিয়ে সংশয় আছে তা হচ্ছে অধিকার নিয়ে। অধিকার এমন একটি শব্দ যে শব্দের পুংলিঙ্গ কিংবা স্ত্রী লিঙ্গ হয়না,কিন্তু আমরা আজ নারী দিবস উপলক্ষে সভা-সেমিনার বক্তৃতা করে গলা ফাটিয়ে দিচ্ছি,দিবসের সামনে নারী কিংবা পুরুষ শব্দাদি বসিয়ে দিবসের ব্যাবচ্ছেদ করছি,দিবসের নামে অধিকারকে টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে দিচ্ছি।কিন্তু আমি খুব হলফ করে বলতে পারি বাংলাদেশের ৯৫% মানুষ জানেই না "পুরুষ দিবস" বলেও কোন দিবস আছে।১৯ই নভেম্বর বিশ্ব "পুরুষ দিবস",অথচ এই দিবস নিয়ে কারো কোন মাথাব্যথা নেই।

আরো অবাক করা বিষয় হচ্ছে, আজকে আমরা যে নারী দিবস পালন করে জনসচেতনতা সৃষ্টি করছি তার উদ্দেশ্য কি??? উদ্দেশ্য একটিই হতেপারে তা হচ্ছে নারীর সঠিক অধিকার আদায় করে প্রাপ্যতা টুকুন বুঝিয়ে দেয়া। পুরুষের কাছে থেকে পাওনাটুকুন গুনে গুনে আদায় করে নেয়া,রতি পরিমাণ ছাড় না দিয়ে সমানে সমান হওয়া।কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে যে সমাজের কাছে থেকে এই নারী অধিকার আদায় করে নিতে আমরা আজ ঐক্যবদ্ধভাবে গলা ফাটিয়ে যাচ্ছি,সেই সমাজের আর একটা অংগ যদি পুরুষ জাতি হয়ে থাকে, তাহলে আমরা বেমালুম তাদের কথা ভুলে গিয়েছি। আজ পুরুষদের জন্য "পুরুষ দিবস" আছে কিন্তু দিবসের কোন গন্ধ নেই,যা আছে তা শুধুই খাতা আর কলমে।এ নিয়ে কারও কোন লেখা চোখেও পরে না অথচ বিশ্ব নারী দিবসে এই পুরুষেরাই নারী অধিকার নিয়ে আর্টিকেল লিখতে হুমড়ি খেয়ে পরে,সভা-সমিতি করে,চিৎকার চ্যাঁচামেচি করে হইচই বাধিয়ে ফেলে,কিন্তু দিনশেষে আবার সেই পুরুষ নিজেই নারী অধিকারের কথা ভুলে যায়!! কারন সেই পুরুষেরা নিজের অধিকার নিয়ে নিজেরাই অজ্ঞ, নিজের অধিকার যাদের অজানা তারা কিভাবে নারী মহলের অধিকার নিয়ে সচেতন হবে?? তারা কিভাবে অধিকারের সুশম বন্ঠন করা শিখবে?? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই।

সমাজে নারী-পুরুষ নির্বিশেষে অধিকার প্রতিষ্ঠা হোক এই কামনায় করি পাশাপাশি পুরুষদের দরদ যেন কেবল নারীদের জন্যই উথলে না উঠে সে ব্যাপারে সজাগ থাকা প্রয়োজন। অধিকারকে কেটে যদি দুই ভাগ করে ফিফটি ফিফটি করা হয় তাহলে অবশ্যই পুরুষের ভাগ টুকুন পুরুষকে ঢাকঢোল পিটিয়ে দেয়াই যেতে পারে,এ নিয়ে কোন সংশয় থাকা উচিত নয়।মানবাধিকার নারীদের একার কিংবা পুরুষের বাপদাদার সম্রাজ্য কিংবা সম্পত্তি নয়,মানবাধিকার সবার জন্য।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×