somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যন্তর মন্তর - সবচেয়ে বড় সূর্যঘড়ি, বাংলাদেশে আজ ঘড়ির কাঁটার এগিয়ে যাওয়া এবং সরকারের দিন বদলের হাওয়া

১৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছু মন্তর ছু (কিংবা যন্তর মন্তর) দিয়ে আজ বাংলাদেশ থেকে ১টি ঘন্টা হারিয়ে যাবে। ১৯শে জুন রাত ১১:০০ থেকে রাত ১১:৫৯ এ আপনি কী করেছিলেন তার হদিস পাওয়া যাবেনা ইতিহাসে।

একটি ঘন্টা এভাবে বেমালুম গায়েব হওয়ার ঘটনার বাংলাদেশী স্বাক্ষী হতে পেরে আমার কিন্তু কিছুটা পুলক অনুভব হচ্ছে। কোন এক যাদুকর যেন তার যন্তর মন্তর দিয়ে ১টি ঘণ্টা গায়েব করে দিচ্ছে। ভাবতেই অবাক লাগছে আমার।

যাই হোক। 'যন্তর মন্তর' কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি হিসাবে 'গিনিস বুকে' স্থান পেয়েছে। ভারতের জয়পুরে শতাব্দী প্রাচীন এই ঘড়িটি তৎকালীন জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়। এই বিষয়ে জানতে পড়ুন Click This Link

যেটা বলছিলাম, সরকার তার হাতের যাদুর কাঠির 'যন্তর মন্তর' দিয়ে আমাদেরকে ১ ঘন্টা এগিয়ে নিচ্ছেন দিনের আলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য।

এর উপযোগিতা সময় বলে দেবে। তবে সরকারের যেকোন ভাল উদ্যোগে সমর্থন দেয়া কর্তব্য বলে মনে করি।

চিন্তা করে দেখুন, কত ক্ষমতা থাকলে ১টি ঘন্টা সরকার হাওয়া করে দিতে পারে। আশা করি, টিপাইমুখের বাঁধের ব্যাপারেও সরকার পদক্ষেপ নিবেন। সরকার 'না' বলে দিলে ভারতের সাধ্য নাই এই বাঁধ নির্মাণ করে।যদি, 'না' বলতে ব্যর্থ হয়, তা হবে সরকারের ১২ টা বাজিয়ে দেবে জনগণ। তখন, 'দিন বদলের' সরকার রাতের অন্ধকারে পালানোর পথ পাবেনা।

যারা সরকার দলীয় সমর্থক বন্ধু আছেন, তাদের বলি, আপনাদের দায়িত্ব বেশি। আপনারা সরকারকে বুঝান। সাহস দিন।

আজ সময় ১ ঘন্টা আগাচ্ছে, সমস্যা নাই।

কিন্তু, এই সরকারের সময়ে যদি টিপাইমুখে বাঁধ হয়ে যায়, তাহলে কিন্তু আর সেই সময় আর ফিরে পাওয়া যাবে না।

সময় থাকতে হুঁশিয়ার। টিপাইমুখ বাঁধ হলে সরকারকে দিনের বদলে রাতে জীবনযাপন করতে হবে। অতএব, দিন বদলের যাত্রীরা - হুঁশিয়ার।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×