যাই হোক , ধীরে সকলের হাঁতে মোবাইল চলিয়া আসিল।৩য় বর্ষে দেখা গেল সকলের হাতেই এক খানা মোবাইল শোভা পাইতেছে।
নতুন মোবাইল ক্রয় করিবার সাথে সাথে নতুন নতুন কাহিনীর জন্ম হইত। বলাই বাহুল্য, যে মাহবুব আলী কাহিনীগুলো তারিয়ে তারিয়ে উপভোগ করিত।
এস্থলে মাহবুব আলী সকলের আসল নাম উল্লেখ করা সমিচিন মনে করিতেছে না। আসল নাম উল্লেখে বিপদ ঘটিতে বিন্দু মাত্র বিলম্ব হইবে না।
মাহবুব আলীর প্রানের দোস্ত ইয়াজ। খুবই নার্ভাস প্রকৃতির ইয়াজ,কোন ধরনের চাপ অনুভব করিলেই তোতলাইত।যদিও সে তোতলা নহে।মাহবুব আলীর ধারনা সে নিম্নচাপ অনুভব করিলেও তোতলায়।
সে যাই হোক-- ইয়াজ যখন মোবাইল খরিদ করিল, তখন সব বন্ধুদিগকে বলিয়া দিল ,"খবরদার কোন মেয়ে কে আমার নাম্বার দিবি না।"
মাহবুব আলী বুদ্ধি করিয়া ইয়াজ ভাই এর নাম্বার খানা ক্লাসের ডলি কে গিফট করিল এবং বলিল-----------------
যথা সময়ে এস এম এস আসিল ইয়াজের মোবাইলে,
"ভাইয়া, আজকে আপনাকে কলেজ করিডোর এ দেখলাম। ওহ যা লাগছিল না আপনাকে------"
এস এম এস পাইয়া ইয়াজ চরম উত্তেজিত হইয়া গেল। প্রত্যেক রুমে রুমে গিয়া তত্ত্ব তালাশ করিতে লাগিল যে এই নাম্বার কেউ চেনে কি না। বলাই বাহুল্য কেহই এই নাম্বারের মালিক কে তাহা সঠিক করিয়া বলিতে পারিল না।
পরদিন আবার এস এম এস
"ভাইয়া আপনাকে জিন্স আর কালো টি শার্ট এ দারুন লাগে--- আপনি কি জিম করেন ।"
এই এস এম এস এর পর পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করিল।ইয়াজ একে মারে তো তাকে ধরে। মাহবুব আলী তাকে সান্ত্বনা দিতে দিতে রুমে ফিরাইয়া আনে।বলে যে, " দোস্ত ঘটনা তো সত্যি ও হইতে পারে। তুই এত উত্তেজিত হইয়া জাচ্ছিস কেন??
পরদিন আসিল,
"ভাইয়া আজ আমি লাল শাড়ি পড়ে আল হামরা শপিং কমপ্লেক্স এর সামনে আপনার জন্য অপেক্ষা করবো। প্লিজ প্লিজ প্লিজ আপনি আসবেন।"
ইয়াজ উদ্দিন মনে পুলক অনুভব করিল, এতদিন যাহা ফাজলামো ভাবিয়াছিলাম, তবে কি তাহা সত্যি??
বুকে সাহস আর মনে বল নিয়া ইয়াজ উদ্দিন মাহবুব আলীকে বলিল, " দোস্ত তোমার মোটর সাইকেল খানা নিয়া চল। তোমার ভাবিকে দেখাইয়া নিয়া আসি তোমাকে।"
সময় আসিলে দুই বন্ধু সাজিয়া গুজিয়া রওয়ানা দিল আল হামরার উদ্দেশ্যে
"দোস্ত সে কি আসিবে না?নাকি আমাদের আসিতে বিলম্ব হইয়াছে?সে আমকে দেখিতে না পাইয়া চলিয়া গিয়াছে?"
সন্ধ্যার দিকে মাহবুব আলী উত্তেজিত হইয়া ইয়াজ কে বলিল," নিশ্চয় কোন শালা ফাইজলামি করসে।শালারে পাইয়া লই খাড়া।"
অতঃপর তাহারা হোস্টেলে ফিরিল।
চলবে------------
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



