somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুড়ি বছর পর

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কুড়ি বছর পর দেখা হলো আবার তোমার সাথে সেই বটতলাতেই,
আমি ঠিক প্রথম দিনের মতই চমকে উঠলাম ।
তোমার চুলে পাক ধরেছে, চোখে মোটা কাঁচের চশমা, গাল দুটো যেন একটু ঝুলে পরেছে ।
তবুও রূপের ঝাঁজ যেন একটুও কমেনি তোমার ।
আগের মতই রূপবতী আছো আমার চোখে এখনো তুমি ।
কুড়ি বছর অনেক সময় তাইনা চন্দ্রমল্লিকা?
দেখেছো এখনও তোমায় দেয়া নামটা আমি ভুলে যাইনি
স্মৃতির অকপটে রেখেছি বড় যত্ন করে ।
চন্দ্রমল্লিকা তোমার চপলের কাল তিলটার দিকে আজকেও আমার চোখ আটকে গেল,
অবাক চোখে অপলক দৃষ্টি তে তাকিয়ে আছি ঠিক সেই প্রথম দিনের মত ।
কুড়িটি বছর আমি দেখি না এই রূপ, কুড়িটি বছর আমি ধরিনা তোমার হাত ,
কুড়িটি বছর আমি নেওয়া হয়নি তোমার মেঘ কাল চুলের ঘ্রাণ ।
আজ সেই ঘন মেঘ কাল চুলে তুষারের মত শুভ্রতা হানা দিয়েছে
তবুও যেন তুমি অনন্যা , অপ্সরা, সেই আমার চন্দ্রমল্লিকা ।
ছি ছি ছি কি বলছি আমি তোমায় এই সব , ভুল হয়ে গেছে ক্ষমা করে দেও আমায় ।
আজ তো তুমি কাছে দাঁড়িয়েও বহু দূরের একজন ,
তোমার কাছে আসতে হলেতো আমাকে পাড়ি দিতে হবে কুড়ি বছরের পেছনের পথ ।
কোন অভিযোগ নেই আমার তোমার প্রতি নেই কোন অভিমান নেই কোন রাগ ও ঘৃণা।
আছে শুধু একটাই প্রশ্ন, যে প্রশ্নের জবাব আমি খুজেঁ বেরাচ্ছি কুড়ি বছর ধরে ।
কেন চলে গিয়েছিলে আমায় একা ফেলে চন্দ্রমল্লিকা?
চন্দ্রমল্লিকা এদিক সেদিক চেয়ে আমায় নিচু স্বরে অস্পষ্ট কন্ঠে বলল
‘কে আপনি আমি ত আপনাকে চিনতে পারলাম না ।’
আঁচল দিয়ে মুখ চেপে ঘুরে চলে গেলে আমার পাশ কাটিয়ে
আকাশের মেঘগুলো মনে হয় আমার মনের ব্যথা টের পেয়ে গেছে,
তাই আমার চোখের পানি লুকানোর জন্য বৃষ্টি হয়ে ঝরে পরলো উত্তপ্ত এই ধরার বুকে।
বুঝলাম না বৃষ্টির পানির স্বাদ কি লোনা হয়ে গেছে ?
তুমি যাওয়ার আগে একবার ফিরে তাকালে আমার দিকে ,
তোমার চোখে জল ছিল কিনা বুঝলাম না
কারণ আমার চোখে যে অনেক জল জমা হয়ে আছে ।
চন্দ্রমল্লিকা আর কি দেখা হবে কোন দিন এই চলতি পথের মাঝে
ঠিক এমনি কোন বৃষ্টি ভেঁজা দুপুর বেলাতে??

০২/০২/২০১৪ইং
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×