somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ-ই সাইবার ক্রাইম প্রতিরোধের সামাজিক উপায়

০১ লা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে সাইবার ক্রাইম বিষয়ে বেশ আলোচনা খেয়াল করলাম কয়েকদিন। এর মধ্যে ঠিক না বুইঝা একটা গোলটেবিলেও গেছিলাম। গিয়াই আসলে শুনলাম যে ব্লগে ক্রাইম হয়। এবং এ সকল ক্রাইম রোধ করতে সাইবার আইন দরকার। ব্লগেও আইরিন সুলতানা এই নিয়া একটা লেখা দিছেন। তো ব্লগে ক্রাইম বিষয়ে তাদের আলোচনারে আমার কাছে সেক্সিস্ট মনে হইছে। প্রথমত নারীর প্রতি যৌন সন্ত্রাস এবং যৌনতা এই সংক্রান্ত অভিযোগ বেশি। এর বাইরে ধর্ম বা রাজনীতি এমনকি স্বাধিনতা, মুক্তিযুদ্ধ নিয়াও তাদের তেমন মাথা ব্যাথা নাই দেখলাম । একটা পুরানা বিতর্ক অবশ্য আইরিন সুলতানা ছাইয়ের নিচ থিকা বাইর করলেন, সেটা হইল পর্ণসাইটে মুক্তিযুদ্ধের প্রচার। মুক্তিযুদ্ধের গুণপনা পর্ণবিরোধী কিনা আমার জানা নাই। আইরিন সুলতানা এমন সাইটের লগে মুক্তিযুদ্ধের আকাংক্ষারে বিযুক্ত করতে চান। তিনি মনে করেন এইটা ইতিহাস বিকৃতির সামিল। এবং মুক্তিযোদ্ধা নারী-পুরুষদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত চেতনার সাথে তামাশা করার মত ধৃষ্টতা দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ।



যেখানে পুলিশ বা অন্য আইন প্রয়োগকারী সংস্থা সাইবার ক্রাইমের বিচার করতেছে, সেখানে আলাদা কইরা আবার সাইবার আইনের কথা গুটিকয় ব্লগার কেন তুলতেছেন। এবং ব্লগেও আইন প্রয়োগের কথা বলতেছেন। মজার বিষয় হইল আইরিন সুলতানা তার লেখায় যে কিছু উদাহরণ দিছেন সেইগুলার বিচারও অফ লাইন পুলিশের আইনে সাজা সাব্যস্ত করছে। তাইলে আলাদা আইন কইরা ব্লগের অপরাধীদের সাজা দেয়ার চিন্তা লিবারেল দুর্বৃত্তি ছাড়া আর কি হইতে পারে, আমার বোধগম্য না। তাদের চিন্তায় যে সুশীল কামনা বিরাজ করে, সেই তাগাদা থিকা ব্লগে অপরাধী খুইজা বেড়ানোর পুলিশি দায়িত্ব তারা পালন করতেছেন।



ব্লগ আদতে সাইবার ক্রাইম প্রতিরোধ করে। বাস্তবিক ব্লগিং-এ যারা অভ্যস্ত তারাই বিষয়টা বুঝতে পারবেন। ইন্টারনেট এসেনশিয়ালি ব্যবসার জন্য, এর স্পেস অসিম, ফলে এইখানে অপরাধ যা হয় সেইটা নিয়া মাথা ঘামানোর লোক আছে। সেই দলে ব্লগাররা কেন ভিড়লেন । তাদের আচরণ সন্দেহজনক। সাইবার ক্রাইমের সমাধান অনলাইনে করা দুষ্কর, অফ লাইনেই এর বিচার চইলা আসতেছে। তাছাড়া এনারা যে সব অপরাধের কথা বলতেছেন সেগুলা সামাজিক, এর জমিন সমাজে। সাইবার ক্রাইম এসেনশিয়ালি সেইগুলা যা সাইবার স্পেস সম্পর্কিত, সাইবার সাইট সম্পর্কিত, সাইবার মাধ্যমের টুলস ব্যবহার কইরা যা করা হয়, বা এই নিয়াও আগে বিতর্ক হইতে পারে। চাইল্ড এবিউজমেন্ট বা হয়রানি প্রতিরোধে অভিযোগ করার সুযোগও আছে। এত কিছু থাকতেও ব্লগে পাহারাদার বসানির মনোবাসনা কেন জাগল তাগো! ডালয়ের মধ্যে কালা কি যেন আছে। সাইবার আইন যারা কায়েম করতে চাইতেছে তাদের এই বেলায় চিনে রাখাই মঙ্গলজনক। এর খাতিমদারদেরও চিনতে হবে। ব্লগ স্পেস মুক্ত রাখতে এদের নটে গাছ দ্রুতই মুড়ায়া দেয়া দরকার।



Click This Link আইরিন সুলতানার লেখা
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×