somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিএনএ কম্পিউটার---- জিনিসটা আসলে কি??

১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপস্নাতক গবেষণার প্রস্তাব জমা দিতে হবে। কি করা যায়। আমি আর আমার সহযোগী বন্ধু গেলাম বিভাগের সহকারী অধ্যাপক সাহেদ স্যারের কাছে।

প্রথমে ভেবেছিলাম যে একটা সফট অয়ার বানাবো। কিন্ত কি বানাব?? দরকারী সব সফট অয়ার তো ইতিমধ্যে তৈরী হয়ে গেছে। এমন কিছু বানাতে হবে যা এখন অ কেও বানায় নাই। বহুত কঠিন কাজ। স্যার কে বললাম যে আমরা গবেষণা করতে চাই। স্যারের কাছ থেকে কিছু ধারণা চাইলাম। স্যার ৪ টা বিষয় দিলেন।
১) ক্লাউড কম্পিউটিং
২) ডিএনএ কম্পিউটিং
৩) বডি সেন্সর নেটওয়ার্ক
৪) বায়োইনফরমেটিক্স

স্যার আমাকে বললেন "তুমি তো অটোমাটা খুব ভালো পার, ডিএনএ কম্পিউটিং টা দেখতে পার।"

আমি সবগুলো বিষয়ে এক্তু পড়াশুনা করলাম। শেষে ডিএনএ কম্পিউটিং কেই উপস্নাতক গবেষণার বিষয় হিসেবে নির্বাচিত করলাম।

আমরা কম্পিউটার বলতেই বুঝি একটা মনিটর বা স্ক্রীন, কি বোর্ড, মাউস ইত্যাদি। কিন্ত একটা ডিএনএ কম্পিউটারে এগুলো কিছুএ নেই। তাহলে এটা দিয়ে কি করে? কি ভাবে উপাত্ত দেয়?? কিভাবে ফলাফল দেখে??? ডিএনএ কম্পিউটারের ব্যবহার ই বা কোথায়????

ডিএনএ কম্পিউটার একটা টেস্টটিউবে সীমাবদ্ধ থাকতে পারে। যে সমস্যাটাকে সমাধান করতে হবে তা ডিএনএ অণুতে এনকোড করে নিতে হয়। এবার ডিএনএ ডাবল হেলিক্সকে টিউরিং মেশিনের ফিতা হিসেবে ধরে বিভিন্ন ধরনের গননা সম্পাদন করে ফলাফল বের করা যায়। গনণা করার পর টেস্টটিউবের ডিএনএ অণুতে ফলাফল পাওয়া যায়।

কিছু কিছু ধাধা আছে যা আমাদের সুপার কম্পিউটার দিয়ে সমাধান করতে বিলিয়ন বছর লাগবে। যেমন ১০০০০ বাস স্টপেজ আছে, এদের মধ্যে, কিছু কিছু বাস স্টপেজ থকে অন্য বাস স্টপেজে সরা সরি রাস্তা আছে, আর কিছু কিছু বাস স্টপেজে অন্য এক বা একাধিক বাস স্টপেজে ভায়া হয়ে যেতে হয়। দুটো বাস স্টপেজের মাঝে এমন কি কোন পথ আছে যে অবশিষ্ট বাস স্টপেজে গুলোর মধ্য দিয়ে সর্বোচ্চ একবার করে যাওয়া যায়????? এটি হ্যামিল্টনিয়ান পাথ প্রব্লেম এর এক্তু মডিফিকেশন। আমাদের সিলিকন-নির্ভর কম্পিউটারের এই পথ বের করতে হাজার বছর লেগে যাবে, কিন্ত ডিএনএ কম্পিউটারের এটা কয়েক সপ্তাহ লাগবে।

ডিএনএ কম্পিউটিং এর মুল ব্যবহার হল কেমিক্যাল আর ড্রাগ ডিজাইনে। এখন আমরা ডিএনএ কম্পিউটার নিয়ে গবেষণা করছি, বছর দশেক পর হয়তো কেউ বায়োচিপ ব্যবহার করে দুনিয়া কাপিয়ে ফেলবে।

সম্ভবত এটাই আমার পড়াশুনার শেষ ধাপ, তাই গবেষণাটা ভাল করে করতে চাই।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×