somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থাইল্যাণ্ডের দিনপঞ্জী ২- বন্ধু যখন বান্ধবী!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওই যে বলে না--- দাগ থেকে যদি ভাল কিছু হয়, তবে দাগ ভাল। ঠিক সেই রকম, আমার আহাম্মকি থেকে যদি কৌতুকের জন্ম হয়, তবে আহাম্মকিই ভাল।

হেঁয়ালী না করে ব্যাপারটা খুলে বলি। আজকে আমাদের সবগুলো সেশন ছিল ফাইনাল কাট প্রো-এর উপরে। দশজনের মধ্যে সাতজনেরই এডিটিংয়ের অভিজ্ঞতা আছে এবং ওরা সাতজনই ঈর্ষণীয় একেকটা ম্যাক ল্যাপটপের মালিক। তো, আমরা যারা এডিটিংয়ে এক্কবারে আনাড়ি তাদেরকে ওই সাতজনের সাথে একসাথে মিশিয়ে বসানো হল। আর আমাদের- মানে যাদের ম্যাক ল্যাপটপ নেই তাদের জন্য একটা করে আইম্যাক দেওয়া হল।

আমার পাশে বসল রিচার্ড। ছেলেটা জন্মসূত্রে আমেরিকান। কিন্তু থাইল্যাণ্ডে বড় হয়েছে বলে মন মানসিকতা এবং মূল্যবোধ এশিয়ানদের মত। ও নিজেকে থাই হিসেবেই পরিচয় দেয়- যদিও থাই সরকারের চোখে সে নিছকই বিদেশী।

ওকে পাশে পেয়ে আমি খুশিই হলাম। কারণ ওর সাথে আমার খুব জমে। কিন্তু তখন কি আর জানি ও আজ আমার মান-সম্মান নিয়ে 'অপু দশ বিশ' খেলবে!

যাহোক, আমাদের কানেডিয়ান শিক্ষক বললেন, তিন চার লাইনের একটা স্ক্রিপ্ট দিয়ে ছোটখাট একটা মক শুটিং করে ফেলতে। ৩০ মিনিটের মধ্যে শুটিং শেষ করতে হবে।রব নামের এক আমেরিকান এক পায়ে খাড়া হয়ে গেল পরিচালনা করার জন্য। কিন্ত এবারই বাধল আসল বিপত্তি। শিক্ষক শর্ত জুড়ে দিলেন।বললেন-এমন দুজনকে দিয়ে অভিনয় করাতে হবে যারা ইংরেজি ছাড়া অন্য ভাষায় যোগাযোগ করতে সক্ষম। আর সেই ভাষাটা হতে হবে পরিচালকের অজানা। উনি দেখতে চান, অনুবাদকের উপর ভর করে পরিচালক Cross cultural situation মোকাবেলা করতে কতটা সক্ষম।

রব তো ভেবে পায় না, কাদের দিয়ে অভিনয় করাবে। ফস করে রিচার্ড বলে বসল, ‍"শ্যামা আর ওয়াসিম। ওয়াসিম পাকিস্তানী, ও উর্দু বলে আর শ্যামাও ভালই উর্দু বোঝে। ওরাই অভিনয় করুক।"

আমার হাত পা ঠাণ্ডা হয়ে গেল। ছেলে মেয়েকে দিয়ে অভিনয় করালে নিশ্চয় রোমান্স করাবে! হ্যা, আমার আশঙ্কাই সত্যি হল। পরিচালক রব আমাকে সিন দুটো বুঝিয়ে দিল।হাত ধরাধরির কোন ব্যাপার নেই। কেবল দুই লাইন ডায়ালগ। খুবই সিম্পল। তবু আমি এদের কী করে বোঝাব, আমি প্রাণ খুলে হাসতে পারি, মজা করতে পারি। কিন্তু আমি এসব পারি না! মানুষের সামনে অভিনয় করতে গেলে আমার ভীষণ আড়ষ্ট লাগে। কিন্তু এই তুচ্ছ বিষয় নিয়ে আপত্তি করলে ওরা সবাই হয়তো আমাকে খুব সংকীর্ণ ভাববে! আর রব এবং শিক্ষককে আমি খুব সম্মান করি।আমি ছাড়া আর কেউ তো উর্দু বা হিন্দি বুঝবে না।

চুপ করে বসে থাকলাম। সবাই মহাসমারোহে ক্যামেরা, বুম, লাইট সেট করতে শুরু করে দিয়েছে। হঠাৎই রিচার্ড ভীড় ঠেলে এসে আমার পাশে বসল। ও বুঝে গেছে, খবর খারাপ! বলল, "Are you okay, Shyama?"
থমথমে মুখে বললাম, "No. I'm not."
ও কী বলবে ভেবে না পেয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, "I'm such an idiot!"
ওর অনুতপ্ত মুখের দিকে তাকিয়ে বুঝলাম, ওর অনুতাপে কোন খাদ নেই। হেসে বললাম, "ইয়েস, ইউ আর।" ও হেসে উঠল। তারপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। একটু পরে রব এসে আমার সাথে কথা বলল। আমাকে জিজ্ঞেস না করে সিদ্ধান্ত নিয়েছিল বলে দু:খ প্রকাশ করল।

কিন্তু প্যাচটা লাগল কাস্টিং নিয়ে। মেয়েরা কেউই উর্দু বা হিন্দি পারে না। এখন ওদেরকে ডায়ালগ মুখস্থ করাতেই সময় পার হয়ে যাবে। কিন্তু রিচার্ড চাইছে না, চাপে পড়ে আমি আর এ ব্যাপারে মাথা গলাই। সবাইকে অবাক করে দিয়ে ও বলে উঠল, "আরে বাদ দাও, আমিই পারব! মাত্র তো কয়টা লাইন। আমিই হব ওয়াসিমের প্রেমিকা্।"
সবাই তো হা। কয়েকজন বলে উঠল, "তা কী করে হয়? একে তুই ছেলে, তার উপরে জীবনে কোনদিন উর্দু, হিন্দীর ধারেকাছে ছিলি না।"
ও কিন্তু সিরিয়াস। সোজা আমার পাশে এসে বসল। লাইনগুলো মুখস্থ করার চেষ্টা করল কিন্তু হিন্দী মুখস্থ করা কি চারটি খানি কথা? তাও আবার জিভ যদি হয় আমেরিকান! বুঝতেই পারছেন পাঠক, উচ্চারণের কী হাল হয়েছিল। যাই হোক, ও ঠিক করল, ডায়ালগ লেখা নোটবুকটা হাতে নিয়েই অভিনয় করবে।
শুটিংয়ের সময় সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়ল।নিজের দাড়িওয়াআলা মুখ নিয়ে এত সুন্দর করে ও মেয়ের গলা করছে যা আমরা কেউ কল্পনাও করতে পারি নি, আর অঙ্গ ভঙ্গীও ভীষণ হাস্যকর। আমি লক্ষ্য করলাম, ও অভিনয় চালিয়ে যাচ্ছে, মজাও পাচ্ছে, কিন্তু লজ্জায় ওর পুরো মুখ লাল হয়ে যাচ্ছে প্রতিটা ডায়ালগের পর।
শুটিং শেষে পরিচালক রব বলল, " আমার জীবনে দেখা সেরা দাড়িওয়ালা নায়িকা তুমি।"
প্যাক আপ হয়ে গেলে, ও আমার কাছ থেকে কলম চেয়ে নিয়ে আমার নোটবুকে কী যেন লিখতে লাগল। ওর মুখে চাপা হাসি।
নোটবুকটা ফিরে পেয়ে দেখলাম, তাতে লেখা-- "মনে রেখো, আজ রিচার্ড তোমার জীবন বাচিয়েছে।"
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×