somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো !

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় ১৯৭১

মুহুর্মুহু গুলির শব্দে দেশ কাঁপছে । আকাশে গুলির ঝলকানি ! ভীতসন্ত্রস্ত পথিক নিজেও জানেনা কখন তার জীবন প্রদীপ নিভে যাবে। আহত হয়ে রাস্তায় লুটিয়ে আছে অচেনা মানুষ জন। প্রানপ্রিয় সন্তান তার বুকে আবার ফিরবে কিনা, মা জায়নামাজ বিছিয়ে দোয়া দরূদ পড়ছে আল্লাহর দরবারে। বাবা মোটা ফ্রেমের চশমা রুমাল দিয়ে বারবার মুছছেন। বিচ্ছিন্ন আগুন শহর জুড়ে। গাড়ি পুড়ছে, বাড়ি পুড়ছে…. আর সেই সাথে স্বপ্নও পুড়ছে। মিলিটারির জীপের শব্দের সাথে খটখট করা বুটের শব্দে মৃত্যুপুরীর বিভীষিকা নিয়ে এসেছে জনমনে… কেউ জানেনা, এই যুদ্ধ শেষ হবে কবে, দুঃস্বপ্নের রাত ভোর হবে কবে?

দরজায় কড়া নাড়ার শব্দ ! তাহলে কি খোকা ঘরে ফিরলো !! মা-বাবা যেনো সম্ভিত ফিরে পায় । ছোট বোনটা দৌড়ে খুলে দেয় ভাইয়ের দরজা । এরপর……… এরপর আর কি হলো, তা আর লেখা সম্ভব না। কালো কালিও লাল বর্ন ধারণ করবে এরপরের ঘটনা বর্ণনা করি যদি ! পাতার পর পাতা ফুরিয়ে যাবে, তবুও এই দুঃস্মৃতি কিয়দাংশ বর্ননা করা সম্ভব হবে না । অবশেষে দেশ স্বাধীন হওয়ার পড় ভাই কি প্রানপ্রিয় বোনের ধর্ষিত লাশ খুঁজে পেয়েছিলো কিনা?, মা-বাবার চোখ বাঁধা লাশ খুঁজে পেয়েছিলো কিনা?, তা আমার জানা নেই !! তা হয় তো কারোরই জানা নেই !

আর লিখতে ইচ্ছা হচ্ছে না । ১৯৭১ সালে বর্বর পাকিস্তানী বাহিনীর হাতে এভাবেই এক এক পরিবার ইতিহাস হয়ে গেছে কালের গর্ভে। ধর্ম-বর্ন নির্বিশেষে সবাইকে মেরেছে এরা ! হিন্দুদের প্রতি এদের আক্রোশ ছিলো সবচেয়ে বেশি। আর এই ধ্বংসযজ্ঞে প্রত্যক্ষ সহায়তা করেছিলো ওই জামাতের কুলাঙ্গারগুলো।





সময় ২০১৩

ভুলোমনা জাতির একাংশ এখন মাথায় তুলে নিয়েছে এই ঘৃণ্য রাজাকারদের !! নামের আগে তারা লাগিয়েছে আল্লামা মাওলানা টাইপের বিশেষণ ! তাদের ইশারায় কয়েক হাজার ঘিলুবিহীন লোক হাজির হয় এক কাতারে ! শান্তির ধর্ম ইসলামের নামে চুনকালি লাগিয়ে এরা তিলেতিলে আদায় করে নিয়েছে সর্বোচ্চ খ্যাতি !

যে কিশোর ছেলেটা আজ হুজুর হুজুর বলে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে, সে নিজেও জানেনা সে কী ভুল করছে? কাদের জন্য সে জীবন দিচ্ছে ?! কাদের কে মেরে সে ইসলাম বাঁচাতে চাইছে ?! এরা জানেনা ১৯৪৭ সালে দেশভাগের সময় এই জামাতিরা ইসলাম গেলো বলে ধুঁয়া তুলেছিলো, ১৯৭০ এ এরাই বলেছিলো “ভোট দিলে পাল্লায়, খুশি হবেন আল্লায়”, আর ১৯৭১ এ এরা সরাসরি নিজের জন্মভূমির বিপক্ষে অবস্থান নিয়েছিলো ধর্মের দোহাই দিয়ে ! কই ইসলামের তো বিন্দু মাত্র ক্ষতি হয়নি ! ১৪০০ বছরেরও অধিক সময় যাবত স্বমহিমায় টিকে আছে, ভবিষ্যতেও থাকবে। অথচ ৬৫ বছর যাবত জামাত-শিবির ফায়দা লোটার জন্য ধোঁয়া তুলছে ইসলাম গেলো, ইসলাম গেলো বলে ! কি বিচিত্র এদের নোংরামী আর ততধিক বিচিত্র আমাদের দেশের একগ্রুপ ঘিলুবিহীন লোকজন, যারা এখনও এদের সমর্থন দিয়ে যাচ্ছে নির্লজ্জভাবে।

সাধারণ শান্তিপ্রিয় মানুষের সাথে ২য় দফায় আবার মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ওই কুলাঙ্গার জামাত-শিবিরের বিরুদ্ধে, যেখানে রাজাকার হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করছে বিএনপি নামের এক ধ্বজভঙ্গ দল, যে দলের নাকি জন্ম হয়েছিলো এক বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারের মাধ্যমে !

শুধু এখন একটা কথাই মনে পড়ছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনিষী ব্যথাতুর হৃদয়ে একবার বলেছিলো “এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর !”
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×