somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশ'টি কবিতা ও সেপ্টেম্বর

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেপ্টেম্বর ০২ থেকে সেপ্টেম্বর ১৯, ২০১৭ কয়েকটি কবিতা।
১.
মৃত্যু ও চিঠি

মৃত্যু প্রয়োজন,
অকাল মৃত্যু,
বিভৎস মৃত্যু,
রক্ত বমি,
অথবা আরো কিছু।।

অসাড় দেহ পড়ে থাকুক
পিচঢালা রাস্তা ভেসে যাক,
ফেলে দেয়া হোক
ছিঁড়ে খায় য্যানো অভুক্ত কুকুর,
ভাসিয়ে দেয়া হোক
অথবা ভেসে যাই য্যানো নর্দমায়।।

বলতে দাও
শুনতে দাও,
শহরের কাছে লিখা কোন চিঠি নেই।

.
সেপ্টেম্বর ০২,২০১৭ - ২:১৩
২.
শিরোনামহীন কবিতা

ও সখীয়া...
মন খারাপে তুই করিস এ কিতা!
চুপি চুপি গপ্পো করিস কেন আনমনে?
একাকীত্ব ডাইকা আনে সর্পিলা ধ্বংস।

জানিস যদি ও সখীয়া
যাতনা কারে কয় বিষাদ ক্যামনে সয়,
আমারে ডাক দিস।

ও সখীয়া,
নির্বাসনে ন দিস আমায়
আমি আছি আমার কূলে নাই কোন ঠাঁই,
আকাশ ভাইঙ্গা পরে!!
চরণ ধরি কার?

ও সখীয়া।

.
সেপ্টেম্বর ০৩,২০১৭ - ১১:৫২ এম
৩.
শিরোনামহীন কবিতা

মারা ত পড়বই একদিন।

সত্যি বলছি মেয়ে,
গোপন বাসনায়
নোংরা আলাপনায়,
পারিনা ভাসাতে গা,
ভাল লেগেছে
আবেগ ঢেলে লিখেছি কবিতা।

এইটুকুই,
হারিয়ে ফেলেছি ছুয়ে দেয়ার বাহানা,
লিখে নাও
বুঝে নাও
আমার বিদায়ী কথা;
ভাল থেকো ভাল রেখো
পাখি হয়ে উড়ে যেও,
রক্তমাখা বসনায় কেউ চাইলে জলকণা
ফিরিয়ে দিওনা - ফিরিয়ে দিওনা।।
-
সেপ্টেম্বর ০৯,২০১৭ - ২:২৬ এম
৪.
রাত || সাইফুর রহমান খান

হুট করে নেমে আসা বৃষ্টি দেখেছো?
দেখলে জানো বৃষ্টির কোন স্থায়ী বন্ধু নেই,
ঠিক আমার মত; কোন অমিল পাইনাকো।

আমি আমার আকাশ ছাড়িয়ে যাব এক অবেলায়,
কেউ জানবেনা হয়ত মিথ্যা বাহানায়,
ছাড়িয়ে যাব বলছি যাবই।

কোন কথা কেউ কখনো দেয়নি,
অপেক্ষা প্রতীক্ষার সাথে ও দেখা হয়নি,
অন্য একটা রাত নেমে আসছে পৃথীবির বুকে;

রাতের কাছে সবই অন্ধকার
রোহিঙ্গা, হিন্দু, মুসলিম মিলেমিশে একাকার,
এরকম একটা রাত আমি খুঁজে নিবই।।
.
সেপ্টেম্বর ১১,২০১৭ - ২০:৫৫
৫.
শিরোনামহীন কবিতা

যেভাবে আমায় ফিরিয়ে দিবে ভাবছো,
সেভাবে ফিরাতে পারবেনা।
.
আমি আবার তোমার দুয়ারে কড়া নাড়ব,
ভেতরে প্রবেশ করবনা,
তুমি পবিত্রা আমার গায় ভারী ময়লা।
.
সিগারেটের ধোয়া উড়াতে উড়াতে আমি হাজির হব,
জিজ্ঞেস করব কয়টা সিগারেটে মাথা ধরে তোমার?
আবার হাঁটতে হাঁটতে ভিড় গলে হারিয়ে যাব।
.
আরেকদিন কাঁধে একটা ময়লা ব্যাগ নিয়ে হাজির হব,
এবারের বাহানা এবারের প্রশ্ন!
কবিতা লিখতে ছন্দ লাগে?
ছন্দ বুঝো তুমি
অথবা এই কবিতাটা শুধু তোমার জন্য।
.
আমি ছন্নছাড়া
এসব প্রেম পিরীতি বাহুল্যতা
তাল মিলানো নষ্ট দর্শনে
অথবা ব্যর্থ চেষ্টা পুরাইতে শূন্যতা।।
.
যেভাবে আজ ফিরে যাচ্ছি,
শূন্য হাত - শূন্য হ্নদয় - অস্থির মস্তিষ্ক,
ঠিক সেভাবেই ফিরব
কড়া নাড়ব
তুমি দয়া করে খোলা চুলে দুয়ার মেলোনা
আমি প্রেমে পড়ে গেলে খুনীও হইতে পারব।।
.
সেপ্টেম্বর ১২, ২০১৭ : ৯:৩১ এম
৬.
শিরোনামহীন কবিতা

একদিন এমন বিষন্ন বিকেলে
মনমরা হয়ে ভবগুরে জীবনে,
আমি টেনে দিব লাল ফিতা।

রক্তের রঙ লাল; কে না জানে?
কষ্টের রঙ লাল হয়ে ফিরে চোখে,
তবু মানিয়ে নিয়েছি মলিনতা।

কোন চাওয়া ছিলনা ছন্নছাড়া জীবনে
ভবগুরে হয়েছি বারবার ভিন্ন ক্ষনে,
আর হওয়া যায়না; প্রিয় অস্থিরতা।।
.
সেপ্টেম্বর ১২,২০১৭ - ১৭:৫৪
৭.
শিরোনামহীন কবিতা

এ রাত,
এই শেষ রাতটার গল্প করছি আমি,
যা এখনো কাটাতে কাটাতেও কাটাতে পারিনি।

বিশ্বাস করুন,
এখন যে গল্পটা বলার কথা ভাবছি!
আজ সাড়ে ঊনিশ বছরেও শেষ ভাবনা ভাবিনি।

কি করি?
একটা রাত'ই ত নাকি!
আমার ভিতরকার আমি আমাকে বলি,
কিন্তু এখানেই দেখুন একটা অজানা পরিণতি।

এ রাত টা একটা কষ্টের গল্প,
এ রাত টা ঘরে ফিরে ক্লান্তির বিছানায় ক্লান্ত বসনায় শুয়েয়ে পড়ার গল্প,
এ রাত টা আসলে একটা না বলা গল্প।।
.
সেপ্টেম্বর ১৬, ২০১৭ - ১২ :৪৩

৮.
ঘুমিয়ে আছি ঘুমিয়েই

দুপুর ঘনিয়ে আসছে ধীরলয় কাটিয়ে নিকটে
আমি এখনো কঠিন স্বপ্নে মগ্ন আছি সহাস্যমুখে,
যুদ্ধে যাওয়ার সময় পেরিয়ে গেছে
তারুণ্যে সকাল আসে যুদ্ধ যাওয়ার আহ্বানে।

যুদ্ধ শুরু হয়নি আমার অভাবে
মার খাচ্ছে আমার সৈন্যদল
অবনত বন্দুক সৈনিক কমান্ডার ঘুমে!!

ঘুমিয়ে আছি ঘুমিয়েই,
যুদ্ধে হেরে যাচ্ছি জেনেও ঘুমাচ্ছি।

তিনশত পঁয়ষট্টি প্লাটুন সৈন্যদল
বারোশত যুদ্ধ বিমান
চব্বিশ হাজার চৌকশ সেনাপতি দাঁড়িয়ে
ঠাঁই দাঁড়িয়ে মার খাচ্ছে,
উঠে দাঁড়ানোর তাড়না!!
আর মুষ্ঠিবদ্ধ নেতৃত্ব মননে গাঁথার অভাবে।

দুপুর ঘনিয়ে আসছে ধীরলয় কাটিয়ে
আমি তরুণ বিলাসী ঘুমে আছি ঘুমিয়ে।।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯
^
৯.
শিরোনামহীন কবিতা

সুতায় সুতায় হইলোনা গিট্টু,
রইলা প্যাচাইয়া,
এতদিন জানতাম
জননী মানে দীর্ঘশ্বাস,
এখন দেখি ভালবাসার ও একই নাম।

ভালবাসা কেন বলছি?
সাদা সুতায় রঙ তো লাগাইনি!
ভাল লাগা বলতে পারি?
হয়ত না, হয়ত হ্যাঁ - বাড়াবাড়ি।

ভাল থেকো - সহজ কথা ব্যর্থতায়,
সুখে থেকো - দুঃখ রচনা,
কি বলব - বলতে পারি?
ভেবে যখন পাইনা,
তবে না হয় বলি বিদায় ভাল লাগা।।
.
সেপ্টেম্বর ১৮,২০১৭ - ২৩:৪১
^
১০.
শিরোনামহীন কবিতা

মাঝে মাঝে আমরা আমাদের মত সুখী থাকি।

সময়, আমাকে ঘুমাতে দিবে?
সুতার বাঁধনে আকাশ হয়ে ভরিয়ে দিব নীলে,
নাকফুল একটু বেশিই দামী
চালে আগুনে পঁয়ষট্টি টাকার সময়ে;
আপাতত নিবে যদি কয়টা চিঠি
আকাশ যাতনায় - সুতার বাঁধনে
লতাদের সময়ে তুমি হয়ে উঠো অনন্য।

আমাকে ঘুমাতে দাও।।
.
সেপ্টেম্বর ১৯, ২০১৭ - ২২:১৮
.
লিখা ও দায় : সাইফুর রহমান খান

সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখে ঠোঁটে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪২


এই সমগ্র বাংলাদেশে- এখন
ইরি ধানে ধানে সবুজ ছুঁয়ে গেছে;
মাঠে মাঠে পাখিদের নব আনন্দে
হেসে ওঠছে লাল সবুজের প্রাণ;
ফসল পাকবে সমগ্র মাঠে মাঠে
সুখে সমৃদ্ধি হবে জীবন সংসারে
কৃষকের প্রত্যায়শা ভরে তুলবে
গোলা ভরা ধান... ...বাকিটুকু পড়ুন

গাঁজা বৃতান্ত

লিখেছেন মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪

গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

জিয়া ও খালেদাকে নিয়ে বিষোদগার করা চুপ্পু হঠাৎ কেন তারেকের প্রশংসায় গদগদ, তারেকে মুগ্ধ!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী... ...বাকিটুকু পড়ুন

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

লিখেছেন নতুন নকিব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

ছবি সংগৃহিত

রমযান মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এ মাসে আল্লাহ তায়ালা সিয়ামকে ফরয করেছেন এবং কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:

شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-২

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫২



ইউনুস সরকার তাঁর আমলে যে ডিভাইড এন্ড রুলের নীতি গ্রহণ করেছিল, এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে যে ভয়া*বহভাবে পড়েছিল, এর চেয়ে কম ভয়া*বহ প্রভাব পড়েনি আমাদের সামাজিক অঙ্গনে। সামাজিক ও... ...বাকিটুকু পড়ুন

×