পিতা হব একজন সন্তানের
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা আমাদের ভালবাসি,
নিজেদের নিজেরা শতরুপে।
বলা হয়না পাশপাশি শুয়ে থেকেও
বলা হয়না - এই যে তুমি
অথবা আমি তুমি আমরা হতে হতে'ই হারিয়ে যাই
হাঁপিয়ে উঠি অজানা কোনো বন্ধ্যতায়।
শতরুপ নয়নসম্মুখ অলক্ষ্যা সাক্ষাতকার
জানা হয়না ঈশ্বরের মুখোমুখি দাঁড়ায়ে করা
শত পাপ শত মিথ্যা শত পাপাচার!
আমাদের কখনোই ক্ষমা করবেনা।
আমরা কখনোই জানিনা অথবা বুঝিনা
আমি তুমি থেকে আমরা হয়ে উঠি,
আমরা হয়ে উঠি'ই শুধু দীর্ঘ চুম্বনেক্ষায়
অথবা শেষ রাতে শেষ মিলন পরবর্তী
আলাদা হতে হতে আমরা আর বুঝিনা মিথ্যা বা সত্যি।
এই শেষ রাত
এখনো যে রাতের আকাশ মেঘ বুকে নিয়ে
সন্তান প্রসবের অপেক্ষায়,
এ জননী রাতটুকুর কসম দিয়ে বলছি;
আমি' কেবল আমি' আমরা হয়ে উঠি
নতুন কোন সন্তান জন্মদানের ইচ্ছায়,
নতুন পৃথিবী গড়ার ইচ্ছায়।
বহুদিনের স্বপ্ন;
আমি পিতা হব একজন সন্তানের
ধরণী যার মা আকাশ যার প্রেমিকা;
যে কখনোই ধরণীর আকাশে শিশ্নের গর্জন দেখাবেনা।
এ একটি সন্তান জন্মদানের ইচ্ছায়
আমি ভুলে যাই আমাকে,
বহুদিনের উপোষী কামনা উগড়ে দিই
কোন এক পবিত্র দেবীর নয়নে;
আমি জানি একদিন মানুষ ও মানুষীর
প্রতিশব্দ রুপে অভিধানে ঠাই পাবে
"দেবতা - দেবী ও আমরা - আমাদের" শব্দে। .
ছবি কৃতজ্ঞতা : গুগল.

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন