somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্যাস ব্যাবহারে নিরাপত্তা

০৪ ঠা মে, ২০০৭ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাকৃতিক গ্যাসের সরবরাহ আজকাল শহরের গন্ডি পেরিয়ে গ্রামেও বিস্তার লাভ করেছে। পল্লী অঞ্চলে যে খানে গ্যাস লাইন এখনও যায় নাই সে খানে অবস্থাসম্পূর্ণ লোকেরা সিলিন্ডার ভর্তি গ্যাস ব্যাবহার করে থাকেন। তাছাড়াও প্রবাসে অবস্থান কারী প্রায় সকলেই রান্নার কাজে গ্যাস ব্যাবহার করে থাকেন।
এই গ্যাস ব্যাবহারের ফলে আমাদের জীবনে যেমন স্বাচ্ছন্দ্য এসেছে তেমনি অসর্তকতা বশতঃ এর সামান্য ভূল ব্যাবহারের জন্য আমাদের জীবনে নেমে আসতে পারে বিষাদের কালো ছায়া। তাই এই গ্যাস ব্যাবহারের পূর্বে আমাদেরকে এর সর্তকতা সম্পর্কে জানা অতি জরুরী।
আমি নিম্নে কিছু সর্তকতা টিপস লিখলাম যদি কারো এর চেয়ে বেশী জানা থাকে তাহলে অনুগ্রহ করে মন্তব্য অংশে লিখুন।

১) বিনা প্রয়োজনে গ্যাসের চুলা কখনো জ্বালিয়ে রাখবেন না,এতে যেমন গ্যাসের অপচয় হয় তেমনি বয়স্কদের অনুপস্থিতিতে বাচ্চারা বিভিন্ন ধরনের দূর্ঘটনার স্বীকার হতে পারে।
২) রান্নাকরা শেষ হলে চুলার ভাল্বটি ভাল করে বন্ধ করুন যাতে করে গ্যাস কোন অবস্থাতেই লিক না করে।
৩) প্রতিবার পাকঘরে এসে চুলা জ্বালানোর আগে চুলাটি ভাল ভাবে চেক করে নিন এর ভাল্বটি পুরোপুরি বন্ধ ছিল কিনা? আপনার অনুপস্থিতিতে ছোট বাচ্চারা বা পারিবারিক শত্রুরা বা অন্য কেউ ভূল বশতঃ চুলার ভাল্ব টি খুলে রাখতে পারে। আর এই অবস্থায় আপনি যদি চুলার আশে পাশে দেয়াশলাই কিংবা লাইটার দিয়ে আগুন জ্বালান তাহলে সেকেন্ডের মধ্যে পুরো ঘরে আগুন লাগার সম্ভাবনা আছে এবং সেই আগুন আপনাকে সহ ঘরের সবাইকে জ্বালিয়ে মারতে পারে।
৪)পাক ঘরে প্রবেশ করে যদি গ্যাসের কোন গন্ধ পান তাহলে কোন প্রকার বৈদ্যুতিক সুইচ অন /অফ করিবেন না, এবং মোবাইল ফোন ব্যাবহার করিবেন না। বৈদ্যুতিক সুইচ অন/অফ করার সময় এর মধ্যে ছোট স্পার্ক হয় আর যদি আপনার ঘরের বাতাসে গ্যাস বিদ্যমান থাকে তাহলে ঐ স্পার্ক অনায়াসে গ্যাস যুক্ত বাতাসে আগুন ধরিয়ে দিতে পারে। বাতাসে গ্যাস বিদ্যমান থাকা অবস্থায় মোবাইল ফোনে কল রিসিভ করলেও বড় ধরনের দূঘর্টনা ঘটতে পারে ।(এই ব্যাপারে আরো জানার জন্য মোবাইল ফোনের Users Guide এর Safety precautionary অংশে দেখুন)।

৫) চুলা থেক সিলিন্ডার নিরাপদ দুরত্বে রাখুন, সম্ভব হলে সিলিন্ডার ঘরের বাহিরে রাখুন।
৬)চুলা স্থানান্তর করে নতুন জায়গায় বসানোর পর এর সংযোগ লাইন গুলো প্রথমে সাবানের ফেনা দিয়ে এবং পরে এক টুকরা কাগজে আগুন জ্বালিয়ে ভলমত লিক চেক করে নিন।
৭) আপনার পাক ঘরের জানালা (বা ventilation system) সব সময় খোলা রাখুন যাতে করে পর্যাপ্ত পরিমান বাতাস সঞ্চালন হতে পারে।
৮)গ্যাসের সিলিন্ডার কখনো উল্টা করে ব্যাবহার করিবেন না। পাক করার পর সিলিন্ডার ভালভাবে বন্ধ করুন।
৯)সিলিন্ডারের pressure Regulator ঠিক মত কাজ করছে কিনা দেখে নিন।
১০) গ্যাসের সিলিন্ডার সব সময় তাপমুক্ত জায়গায় সরাসরি সূর্যের আলো থেকে দুরে রাখতে চেষ্টা করুন।
মনে রাখবেন আপনার সামান্যতম ভূল বা অলসতা আপনার বা আপনার পরিবারের সদস্যদের জীবনে নিয়ে আসতে পারে চরম দূঘর্টনা যা একটু সচেতন হলেই এড়িয়ে যাওয়া সম্ভব।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×