মন খারাপের সময়গুলো দীর্ঘ হয়,
সদ্য স্বামীহারা মেয়েটির বারো হাত সাদা শাড়ির মত
প্রথম যেদিন প্রেম এসেছিল, আমি ষষ্ঠ শ্রেনীতে।
প্রেম এসেছিল সাহায্য চাওয়া প্রৌঢ়বয়স্কা মেয়েটির উপর!
তারপর অনেকবার প্রেমে পড়েছি।
বিষ খেয়ে মরা ছেলের বাবার উপর,
বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া মেয়েটির উপর,
শ্বাসকষ্টে ভোগা বৃদ্ধার উপর,
বিশ্রী দেখতে এক টোকাই এর উপর,
ডিভোর্স হওয়া বোনের উপর!
শেষ যেদিন প্রেম এসেছিল,
আমি তখন ৬ নং ইস্কাটন রোডে।
প্রেম এসেছিল বর্ষাগাতির মেয়েটির উপর!
মন খারাপের সময়গুলো দীর্ঘ হয়,
সদ্য স্বামীহারা মেয়েটির বারো হাত সাদা শড়ির মত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




