somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘পিতার কাঁধে পুত্রের লাশ’

২৬ শে জুন, ২০১৩ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যু মানুষের অনিবার্য পরিনতি । কেউ তা অতিক্রম করতে পারে না, চূড়ান্তভাবে মানুষের ব্যর্থতা এখানেই । প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হয়। কিন্তু, কিছু কিছু মৃত্যু মানুষের মাঝে ভাবনা জাগায় আলোড়ন, শিহরণ ও চিন্তার উদ্রেক করে ।মানুষ নানা ভাবে মৃত্যুর ঘটনা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে। তবে একটি মৃত্যু একটি পরিবারের জন্য যে কতটা বেদনার, তা ভুক্তভূগী মাত্রই অনুভব করতে পারেন ।পরিবারের এ ক্ষতি কোন ভাবেই পরিপূরণ করা সম্ভব হয় না ।এ ক্ষতি ও বেদনা উপশমের উপায় সহজেই খুঁজে পাওয়া সম্ভব নয়, কারো পক্ষেই ভুক্তভূগীর চিত্তে শান্তির ফলগুধারা প্রবাহিত করা সম্ভব নয়। তবে, আমরা কেবল পারি শান্তি কামনা করতে । মহান আল্লাহর দরবারে ভুক্তভূগী এবং তার পরিবারের শোক সহ্য করার শক্তি ও মনে প্রশান্তি কামনা করতে পারি ।

সোমবার অন লাইন পত্রিকা গুলোতে একটি মৃত্যুর খবর প্রকাশিত হয় যা ছিল এরকম-‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর একমাত্র ছেলে আহমেদ আরিফ ইফতেখার আশীষ (৩৮) মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

ভাইরাস জ্বরে আক্রান্ত আশীষকে রাজধানী ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আনার পথে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নাটোরে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা-বাবা ও তিন বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ বিষয়ে ঢাকায় অবস্থানকারী গোলাম আরিফ টিপু বলেন, ‘ঢাকায় আসার পথে বিকেল সাড়ে ৪টার দিকে নাটোরে তার ছেলের মৃত্যু হয়েছে। তারা এখন রাজশাহীর উদ্দেশে ঢাকা থেকে রওনা দিয়েছেন।’

গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল মঙ্গলবার ছেলের দাফন হবে বলেও জানান তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ জুন থেকে আশীষ ভাইরাস জ্বরে আক্রান্ত। প্রথম দু-একদিন শ্বশুর বাড়িতে (স্ত্রীর চাকরি সূত্রে সেখানে গিয়েছিলেন) চিকিৎসা নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার থেকে আশীষের ডাইরিয়া শুরু হয়। এরপর অবস্থার আরো অবণতি হলে আজ সোমবার চিকিৎসরা তাকে ঢাকায় রেফার্ড করেন। সকালে রওনা হয়ে আশীষকে বহনকারী গাড়ি নাটোর পৌঁছলে তিনি টয়লেটে যেতে চান। এর পরপরই আশীষ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বর্তমানে আশীষের মরদেহ গোলাম আরিফ টিপুর রাজশাহীর উপশহরের বাড়িতে রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজনের আহাজারিতে উপশহরের বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে।

গোলাম আরিফ টিপুর তিন মেয়ে ও একমাত্র ছেলে সন্তান আশীষ। বড় তিন মেয়ে ডালিয়া নাসরিন, ডায়না নাজনীন ও ডানা নাজনীন। আর পরিবারের সবার ছোট আশীষ।

প্রায় ৬ বছর আগে চাঁপাইনবাবগঞ্জের মেয়ে ইলোরার সঙ্গে আশীষের বিয়ে হয়। ইলোরা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। এই দম্পতির কোনো ছেলে-মেয়ে নেই।

গোলাম আরিফ টিপুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও তিনি বেশ আগে থেকে রাজশাহীর উপশহরের বাসিন্দা। তবে তিনি ঢাকাতে বসবাস করে আসছেন।

২০১০ সালের ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর এই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসেবে শুরু থেকে দায়িত্ব পালন করে আসছেন।’

এই সংবাদ প্রকশের পর সচেতন সাধারণের মাঝে যেমন আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে, তেমনি ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ইতোমধ্যে একধরনের পোষ্ট শেয়ার করা শুরু হয়ে গেছে ।এগুলোর আসলে তেমন প্রমানিক ভিত্তি নেই। তবে, একশ্রেনির মানুষের মনের এ ধরনের ধারণাকে অবমূল্যায়নেরও অবকাশ কম। কারন, এটা মানুষের একধরণের সেন্টিমেন্ট, মানুষ হিসাবে মানুষের সেন্টিমেন্টকে সম্মান না করি কিন্তু অসম্মান করার যুক্তি খুঁজে পাইনা।

তবে, আমাদের সমাজে একটা কথা সর্বশ্রেনির মাঝে বোধকরি বেশ প্রচলিত আছে, আর তা হল, ‘পিতার কাঁধে পুত্রের লাশ পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু’ ।সেই কঠিন ভারী বস্তুই বহন করতে হচ্ছে আমাদের গোলাম আরিফ টিপু সাহেবকে ।এর জন্যই মৃত্যুর খবরটা সর্বসাধারণের নিকট আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে । ।অবশ্য এক বছর আগেও মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী কেও একই অবস্হার স্বাদ আস্বাদন করতে হয়েছিল। তার প্রেক্ষিত আর গোলাম আরিফ টিপু সাহেবের প্রেক্ষিত আলাদা বিধায় বিষয়টি আলোচনার মাত্রাকে ভিন্নতা দান করেছে। একজন আসামী, অন্যজন আসামীর দোষ প্রমানকারীদের দলনেতা।এই বিষয়টি কে কেন্দ্র করেই মূলত আলোচনা সমালোচনা বেশী মাত্রায় ঘুরপাক খাচ্ছে ।

তবে বিষয় যাই হোক সমাজের কিছু ঘটনা যে দৃষ্টান্তমূলক এবং শিক্ষাপ্রদ তা বোধ করি সচেতন ব্যক্তিবর্গের চেতনা অনুভুতিকে ডাক দিয়ে যায় ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×