অভিমান পালা
২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-চলো কোথাও বেড়াতে যাই।
রাগ করেছো, ঠিক ধরেছি।
-না। তোমার সাথে যাবো না,
মনে মনে ঠিক করেছি।
-ওরে আমার অভিমানী পাখিটা,
মন কি তোমার একার?
কবেই তো সেই দিয়ে দিলে
তোমার মনের অধিকার।
-ওসব কথা বলো না আর।
বদলে গেছো অনেক তুমি।
মনটা আমার ফিরিয়ে দাও,
তোমার মতই হবো আমি।
-ঠিক আছে! রাখো তোমার মন।
এবার তবে আমি আসি।
-এতো পাষাণ তুমি? বোঝো না,
তোমায় কতো ভালোবাসি?
-ওরে পাগলী, আমি ঠিকই বুঝি,
তুমিই শুধু বোঝো না।
আমার গোপন ভালোবাসা
মোটেও তুমি খোঁজো না।
-কেমন ভালো বাসো তুমি,
বুঝে নিতে হয়?
কোথায় রাখো ভালোবাসা,
খুঁজে নিতে হয়?
-সত্যিকারের ভালোবাসা
বুঝেই নিতে হয়।
মনের চোখের দৃষ্টি দিয়ে
খুঁজেই নিতে হয়।
-হুহ! এতকিছু পারবো না!
এই আমি চললাম..
-থামো না! চলো বেড়াতে যাই,
ভালোবাসি বললাম।
-ঠিক আছে। তবে আবার বলো।
-আমি তোমাকে ভালোবাসি।
-হা হা হা! লক্ষী ছেলে!
আমি রেডি হয়ে আসি।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন