হয় লাশ খা নতুবা শব্দ
১৫ ই মার্চ, ২০১২ ভোর ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চারদিকে চলছে ভোজ উৎসব । জনগণ, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ক্ষমতা, উন্নয়ন, নির্দলীয়, আরও নানান রকম শব্দ সহকারে ভোজ।এই ভোজ বিরতিহীন।ভোজ বিরতিতে পায়ু পথের উপসর্গ সহ নানান অনর্থ দেখা দিতে পারে।সম্মানিতেরা তাই দিবা-রাত্রি এই ভোজ উৎসবে মেতে থাকেন।এদিকে লাশ দিয়ে দৈনন্দিন আহার সারে ১৬ কোটি মানুষ।কচিঁ-যুবা-বৃদ্ধ, পিতা-মাতা-ভ্রাতা-কন্যা, নানান রকমের লাশ। নির্দ্বিধায় খাবারের লোকমার ভেতর পুড়ে দেয় গলিত লাশের টুকরা, বিকারহীনদের রসনা-দাঁতের সমন্বয়ে চর্বিত হয় কচিঁ-যুবা-বৃদ্ধ লাশের রক্ত-মাংস-হাড়।নাসারন্ধ্রের ভেতর দিয়ে মস্তিষ্কের হাইপোথ্যালামাস জোনে অনুরণণ তোলে লেহ্য-চর্বিত প্রিয়ের লাশের গন্ধ। লাশের প্রোটিনে উজ্জীবিতের শীৎকার ধ্বনির প্রতিধ্বনিতে ওদিকে ভুঁড়োদের বিরামহীন শব্দভোজ চলতে থাকে অনন্ততকাল...অতৃপ্ত স্ফীত ভুঁড়ি হতে থাকে স্ফীত-তর-তম..... ।
কোন পথ নাই তোর; হয় লাশ খা নতুবা শব্দ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি...
...বাকিটুকু পড়ুন
ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১

বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।...
...বাকিটুকু পড়ুনজানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।...
...বাকিটুকু পড়ুন