somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাব্বাশ। বাঘের বাচ্চারা। প্রেসক্লাব টু শাহবাগ, এক প্রজন্ম শিফট।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইটা একটা কইলজা ছেঁড়া কষ্ট। এমন সময় দেশে নাই।কইলজার রক্ত ফিনকী দিয়া ছুইটা বাইর হইতে চাইতেছে। বাঘের বাচ্চা বাঙালী।আরেকবার প্রমান করলো...

এই প্রজন্ম ৭১' ভুলে নাই,
৭১ এর বিরোধীদের এই বাংলায় ঠাঁই নাই।


সাবাস ব্যাঘ্র সন্তানেরা। (সামুতে হাসি কান্না, নানান ইমো আছে, আজকে একটা বাঘের বাচ্চা মার্কা ইমোর অভাব বোধ করছি)।

একটা মজার তথ্য পেলাম। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিহাসের মাষ্টার্স এর কোর্স ১৯৭০ এ এসে থেমে যায় তারপর একলাফে ১৯৭৪ থেকে শুরু হয় সূত্র ।কি মশকরা :):) অর্থ্যাৎ এই প্রজন্মের কোন পাকিস্তানির জানার উপায় নাই ৭১ কি, ৭১ এর জেনোসাইড কি, যদি না তারা নিজ থেকে সেটা জানতে চায়। যাই হোক সেটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ না।যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ৭১' কি সেটা জানার পরও (এইটা না জানা যে কোন বাংলাদেশীর অপরাধের পর্যায়ে পড়ে) বাংলাদেশী কিছু পাকিজ দোসরদের নাকি-পাকি-মাখা-মাখি কান্না। এদের মক্কা পাকিস্তান, আর এদের নবী গোলাম আজম। ইসলামকে গোলাম আজমের কাছে বন্ধক দেয়া এইসব জারজদেরও ঝুলানোর সময় হয়েছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি কাদেররে এখনও ঝোলানো সম্ভব।একটা মামলায় খালাস পাইছে, সেইখানে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ আছে।কিন্তু ব্যাপারগুলো দীর্ঘসূত্রিতা দাবী করে।সেই পর্যন্ত এরকম পূর্ণ শক্তিতে আন্দোলন রাজপথে থাকার সম্ভাবনা নাই এটা বলে দেয়া যায়।কিন্তু এখনই সময়। এইটাই সময় জামাত-শিবির এর রাজনীতি নিষিদ্ধ করা।শুধু নামে না, জামাত-শিবির ঘরানার গঠনতন্ত্রের রাজনীতি নিষিদ্ধ করার দাবী তুলতে হবে। যেই দল নিজে গণতন্ত্রে, মানুষের সমান অধিকারে বিশ্বাসী না সেই দলের রাজনীতি নিষিদ্ধ করায় গণমানুষের কোন ক্ষতি নাই।তাই ব্যাঘ্র সন্তানদের বলছি, অন্তত জামাত-নিষিদ্ধ করার দাবী আদায় করে ঘরে ফিরবেন।স্যালুট আপনাদের।

আপনার ইতিমধ্যেই সরকারের আড়শ কাঁপিয়ে দিয়েছেন।আপনারা নতুন করে তাদের ভাবতে শিখিয়েছেন। আপনারা তাদের বুঝিয়ে দিয়েছেন গতানুগতিক প্রেসক্লাব চত্বর বা পল্টন চত্বরের সমাবেশ এইটা না। এইটা একটা প্রজন্ম শিফট। এইটা 'প্রেসক্লাব-পল্টন' থেকে 'শাহবাগ-চত্বর' শিফট। এই িশফটটা বোঝার ক্ষেত্রটা তৈরী করে দেয়াটা ভীষণ দরকার ছিলো। এরা বুঝে গেছে, "আর যা ইচ্ছা তা করা যাবেনা।নতুন প্রজন্ম মানবেনা।এই প্রজন্ম কোন লীগ বা দলের প্রজন্ম না, এই প্রজন্ম বাংলাদেশের প্রজন্ম।" দেশের স্বার্থে এদের কাছে কারও বেইল নাই।এরা যেমন হানিফকে বোতল ছুড়ে মঞ্চ থেকে নামিয়ে দিতে পারে, তেমনি সামনে পেলে এরা মওদুদের পায়জামা খুলে নিতেও দ্বিধা করবেনা। সমস্যা হলো মওদুদের ওখানে যাওয়ার কোন সুযোগ নাই তাই জাতি এক বিরাট শো-ডাউন থেকে বঞ্চিত হলো। বিএনপি এই আন্দোলনের সাথে সমর্থন জানাতে পারলে খুশি হতো সে আমরা আজকে ফখরুলের ছাগল মার্কা মন্তব্য (এই আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন:-/:-/) শুনেই বুঝতে পেরেছি, কিন্তু বিএনপির আর কোন নৈতিক অবস্থান নাই যেখান থেকে বিএনপি এই আন্দোলনকে সমর্থন দিতে পারে। নিরপেক্ষ এই জাগরনের সমস্ত কৃতিত্ব সাধারন 'আপনাদের'।

আপনাদের কৃতিত্বের কিছু ছবি।











সবশেষে আপনাদের আবারও স্যালুট।

ছবিগুলোর সূত্র লিঙ্ক
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধঃপতন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই মে, ২০২৬ রাত ২:৪৪



কারিনা কায়সার এখন জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছেন। একটা তরুণ মেয়ে। বয়স ত্রিশের আশেপাশে। একজন কনটেন্ট ক্রিয়েটর। আরেকটা বড় পরিচয় হলো তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কিংবদন্তি খেলোয়াড়... ...বাকিটুকু পড়ুন

শততম পোস্টে আমিই একমাত্র ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মে, ২০২৬ সকাল ৮:৩৫

আমার শততম পোস্টে আজ আমিই একমাত্র ব্লগার। জানালা দিয়ে পশ্চিমের স্বচ্ছ আকাশে শুকতারা দেখছি।
নিউইয়র্ক সময় অনুযায়ী এখানে রাত ১০.৪৬ মিনিট, তারিখ ১১ই মে ২০২৬
তাপমাত্রা +৬ ডিগ্রী সেলসিয়াস
বাংলাদেশ তারিখ ১২ই... ...বাকিটুকু পড়ুন

১৯৪৬ঃ দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং

লিখেছেন কিরকুট, ১২ ই মে, ২০২৬ সকাল ৯:০৬

১৯৪৬ সালের আগস্ট। ব্রিটিশ ভারত তখন স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কিন্তু স্বাধীনতার স্বপ্নের ভেতরেই জমতে শুরু করেছে বিভাজনের কালো মেঘ। ধর্ম, রাজনীতি ও ক্ষমতার হিসাব এক ভয়াবহ বিস্ফোরণের দিকে এগোচ্ছিল। সেই... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া, সতেজ, অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে... ...বাকিটুকু পড়ুন

×