সকাল এ উঠে প্রথম আয়নায় নিজের চেহারা টা দেখেছি, তাই আজ অঘটন একটা ঘটবে বলেই আমার বিশ্বাস। আমার এক বন্ধু রিদয় কে নিয়ে আমি আজ গেলাম পুরান ঢাকা। ভালয় ভালয় পৌছালাম বটে পুরান শহরে, কিন্তু ফিরার সময় দেখি ভোজবাজির মত সব বড়ভাই বাহন (বাস, স্কুটার) গায়েব, আর দুই একটা ছোটভাই বসে আছে।
একটা রিকশার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, 'মামা যাইবা?' রিকশাওয়ালা এমন ভাব করল যেন আমি তার কাছে লিফট চাইতেসি। চরম অনিহা নিয়া জিজ্ঞেস করল 'কই যাইবেন' আমি বললাম 'প্রেসক্লাব'। রিকশাওয়ালা এমন একটা ভাব করল যেন আমি তাকে সাইবেরিয়া যেতে বলসি। তারপর সে যে ভাড়া বলল, একমুহূর্তের জন্য মনে হল অই ভাড়া দিয়ে সাইবেরিয়া যাওয়া যায়। বিদেশ ভ্রমনের শখ জলাঞ্জলি দিয়ে প্লেনের ভাড়ায় রিকশায় উঠলাম। রাস্তায় বাংলার দামাল জামাত বাহিনি ঘোষনা ছাড়াই হরতাল শুরু করসিল, ভাবলাম আজ বুঝি চিকেন ফ্রাই হয়ে সোজা শাহদাতের দোহাই দিয়ে বেহেশতে ঢুকে যাব। কিন্তু হায় কপাল, রিকশাওয়ালা আমাদের একটা সুরক্ষিত স্থানে নামায় দিল। এরপরের কাহিনি ইতিহাস, লম্বা মরুভুমি পাড়ি দিয়ে হোটেল শেরাটন এসে একটা অটোরিকশা নিয়ে বাসায় ফিরলাম। যাক, এটুকু নিশ্চিত হলাম যে বিপদ এ পরলে সবাই আশেপাশে সবাই ব্যাবসাই হয়ে যায়, অটোরিক্সার ভাড়া মিটার থেকে ২০ টাকা বেড়ে যায়। এরাই শহরের আসল হ্যাডম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



