লোডশেডিং এর যন্ত্রনায় ঠিক মত ব্লগ লেখতে পারি না। আজকে লেখছি এমন কিছু কথা যা বেশ কিছুদিন ধরে জমে রয়েছে।আমাদের দেশ এ এমন কিছু অসাধারন মানুষজন রয়েছেন, যারা দেশের প্রতিনিধি হয়েও বাইরের দেশের সামনে আমাদের দেশের মান ইজ্জত নিয়মিত ধুলায় মিশিয়ে যাচ্ছেন।
কে কি অকাজ করেছেন সেটা বলবার আগে জাপানের কথা একটু বলে নেই। স্বাধীনতার পর থেকে জাপান আমাদের এতভাবে সাহায্য করেছে, যা বলে শেষ করার মত নয়। আর্থিক দিক থেকে বিবেচনা করলে জাপান এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করেছে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও বিপদে আমরা সর্বদাই পাশে পেয়েছি তাদেরকে। বিপদেই যদি বন্ধুর পরিচয় হয়ে থাকে তবে জাপান সবসময় প্রকৃত বন্ধুর মত বাংলাদেশের পাশে এসে দারিয়েছে। মানবতা শিক্ষা নেয়া উচিত তাদের কাছ থেকে। আর আজকে সেই বন্ধু জাপান যখন বিপদে, তখন বাংলাদেশ সরকার শোক প্রকাশ ব্যাতিত কিছুই করলেন না। তথ্য প্রযুক্তির দেশ জাপান আবার ঠিক ই দারিয়ে যাবে। তবে এ সময় বন্ধুকে সহায়তা না করুক, তার পাশে গিয়ে দারানোর আশ্বাস দেয়াটাও কি সরকারের মাথায় আসলো না? এটুক হলেও ঠিক ছিল, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে পৌছে গেলেন মাননীয় পররাষ্ট্র মন্ত্রী। মনজুরুল হক স্যারের একটা লেখা পরে জানতে পারলাম আমাদের পররাষ্ট্র মন্ত্রী জাপানের রাজধানী টোকিও থেকে দুতাবাস সরিয়ে নেয়ার ব্যাবস্থা করা হয়েছে, যেখানে টোকিও তে এমন কোন জরুরি অবস্থা ঘোষিত হয়নি। এ কথা শুনে এক জাপানি সাংবাদিক মন্তব্য করলেন ‘ওদেরকে বলুন দুতাবাস গুটিয়ে দেশ থেকে চলে যেতে’। জাতি হিসেবে এরচে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। সরকার এবং বিরোধী দল উভয় কেই বলছি, গত ১৫ বছরে দেশের কোন উল্লেখযোগ্য উন্নতি আপনারা করতে পারেন নি, দয়া করে আমাদের জাতি হিসেবে আর লজ্জিত করবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



