একটি স্বাধিন দেশে আপনাকে স্বাগতম। এখানে আমরা স্বাধীন, তবে মুঠোফোন কোম্পানি গুলোর বিজ্ঞ্যাপন এর মত নিচে ছোট করে লেখা ''শর্ত প্রযোজ্য''। হ্যা, আমরা স্বাধীন, তবে আমাদের সত্য বলার অধিকার নেই, আমরা অন্যায় কাজে শতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করতে পারব কিন্তু বাধা দিতে পারব নাহ। যদি দেই তাহলে বিশুদ্ধ ভেজাল বাংলায় যাকে বলে ''টেংরি খুলে মুখে ধরায় দেয়া হইব''। আমরাও সেই ভয়ে আগেই টেংরি খানা খুলে মুখে পুরে মুখ বন্ধ করে রেখেছি।
এবার আপনাকে একটু ইতিহাস জানাই, বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল তখন মানুষ অত্যাচারিত ছিল, কার জীবন এর কোন নিশ্চয়তা ছিল না। কেউ বাসা থেকে বের হয়ে আসলে আর ফিরবে কিনা তার কোন নিশ্চয়তা ছিল নাহ, কারো কিছু বলার অধিকার ছিল না। বর্তমান এ অবস্থার কোন পরিবর্তন হয়েছে কি? একটু ভাবলে আমরা দেখব শুধু একটা যুদ্ধ লাগা বাকি রয়েছে, নাহলে রক্তপাতের সংখ্যা ৩০ লক্ষ পার হয়েছে আরো ৩০ মাস আগে।
শুনলাম ''ওয়ারিদ'' এর মালিকানা নাকি হস্তান্তর করা হয়েছে ''এয়ারটেল'' কোম্পানির কাছে। কিন্তু আগে তার নেটওয়ার্ক যতটা বাজে ছিল এখনও ততটাই আছে, বরং আরও অবনতি ঘটেছে নতুন কোম্পানির কাছে মালিকানা হস্তান্তর এর কারনে। এয়ারটেল নাহয় সামলে উঠবে, কিন্তু বাংলাদেশ কি পারবে? কারন ১৯৭১ এর পর আমাদের তো শুধুই মালিকানা বদলেছে, পরিস্থিতি তো বদলায় নি! হয়ত কথা টা খারাপ এ লাগছে আপনার কাছে, ব্যাপার না আপনার খারাপ ভাল লাগা দিয়ে বাস্তবতা বিন্দু মাত্র বদলাবে না।
কবুতরের নাম কুকুর রাখলেই তা ঘেউ ঘেউ শুরু করে না, ঠিক তেমনি দেশের পাশে স্বাধীন ট্যাগ লাগালেই তা স্বাধীন হয়ে যায় না। এটা অর্জন এর চেয়ে রক্ষা করা কঠিন, রক্ষা করতে চাইলে নামুন। নাইলে আসুন, আমরা মালিকানা হস্তান্তরের খেলা দেখি, আমার বাসায় ভাল মানের পপকর্ণ আছে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



