আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন তা মহাশুন্যে একটি জলীয় বাস্পের মেঘ। এই মেঘটির মাঝখানে অবস্থান করছে একটি কোয়াসার, যা এক প্রকার সুপারম্যাসিভ ব্ল্যাকহোল বা অতিকায় কৃষ্ণগহ্বর। সুপারনোভা বিষ্ফোরণ এর সময় এর আশেপাশে পানি কেন্দ্রিভুত হয় বলে ধারনা করা হচ্ছে। কোয়াসার এর আবাসভুমি মহাশুণ্যের মাঝখানে, যেখানে তারা তাদের মহাকর্ষ শক্তির প্রয়োগে আশেপাশের বস্তুসমুহ কে গ্রাস করে ফেলে এবং ফিরিয়ে দেয় বিকট পরিমান ঈন্ধন শক্তি। কোয়াসার তাদের ভেতর থেকে এক্স রশ্মি বিচ্ছুরন করে, ফলাফলস্বরুপ আশে পাশের পানির অনু উষ্ণতা বৃদ্ধির কারনে বাস্পে পরিনত হয় এবং তা কোয়াসার এর বলয়ের কারনে তার চারপাশে মেঘ আকারে অবস্থান করে।
এই জলীয় মেঘের বাস্পটি আমাদের সৌরজগত থেকে ১২ বিলিয়ন আলোকবর্শ দূরে অবস্থিত, এটার আকৃতি আমাদের সুর্যের ১০০,০০০ গুন এবং এতে আমাদের পৃথিবী অপেক্ষা ১৪০ ট্রিলিয়ন গুন বেশি পানি রয়েছে।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



