দেশে এখন র্যাগিং নিয়ে অনেক কথা বার্তা চলছে। র্যাগিং এর কারনে নতুন ছাত্র-ছাত্রীদের মনে যে বিরুপ প্রভাব ফেলে সেটা অনেকবার অনেক ছাত্র আত্নহত্যা করে প্রমান করেছে। এই মুভিতে এমন ই একটি র্যাগিং এর কাহিনী তুলে ধরা হয়েছে যার ফলে কলেজে একজন নবাগত ছাত্রের করুন পরিনতি এবং তার পিতা কতৃক র্যাগিংকারীদের ওপর প্রতিশোধ নেয়ার ঘটনা।
সংক্ষিপ্ত রিভিউ ঃ মুভির নায়ক মিস্টার দিওয়ান (রাজিভ খান্ডেলওয়াল) তার স্ত্রীকে নিয়ে ফিজি দ্বীপপুঞ্জে হানিমুনে আসে। হটাত করে তাদের কাছে একটি ইনভাইটেশন আসে তাদের জন্যে একটি স্পেশাল লাঞ্চ এর ব্যাবস্তা করা হয়েছে যা কিনা তাদের হানিমুন প্যাকেজের অংশ। লাঞ্চে এসে আরা পরিচিত হয় পারেশ রাওয়ালের সাথে যিনি কিনা ওই রেস্টুরেন্টের মালিক। মিস্টার দিওয়ান একজন চাকরীবিহীন মানুষ, তার টাকার অনেক দরকার। পারেশ রাওয়াল তাদের একটা গেমের অফার করেন যেই গেমে বলতে হবে শুধু সত্য এবং প্রশ্ন থাকবে ২১ টি। প্রতি প্রশ্নের জন্যে ১ কোটি টাকা কিন্তু শর্ত এক্টাই, বলতে হবে শুধু সত্য। তারা রাজি হয়ে যায় এবং কন্ট্র্যাক্ট এ সাইন করে ফেলে। গেম শুরু হওয়ার পর প্রশ্ন শুরু হলে সেই প্রশ্নের সঠিক উত্তর দিলে লাই ডিটেক্টর এ সিগ্ন্যাল দেবে। প্রশ্ন শুরু হওয়ার পর মিস্টার দিওয়ান বুঝতে পারে যে প্রশ্ন গুলা করা হচ্ছে তা সেই কাজ গুলো সে জীবনে করেছে। মূলত দিওয়ান ও তার স্ত্রী একই কলেজের এবং খুব র্যাগিং প্রিয় ছিল। নতুন ছাত্রদের অমানবিক হারে র্যাগিং করত। তাদের কাছে এক্টার পর একটা প্রশ্ন আসে যেটার সঠিক উত্তর দেয়ার পর তাদের সেটা করে দেখাতে হয়। প্রশ্ন গুলার উত্তর দিতে দিতে তাদের ২জনের জীবন হয়ে ওঠে বিভিষিকাময়। অনেক সত্য বের হয়ে আসে এবং তাদের জীবনের কৃ্তকর্মের নমুনা তারা এক এক করে দেখতে পায় প্রশ্নের উত্তর দেয়ার সাথে সাথে। তারা পালাতে চায় কিন্তু পালাতে পারে না। সর্ব শেষে তারা যা দেখতে পায় তা আর বললাম না। নিজেই দেখে নিন। মুভির গান ২ টা আমার ভালো লেগেছে। আমার রেটিং ৯/১০
আমার অসাধারন লেগেছে মুভিটা। একদম সত্য ঘটনা তলে ধরা হয়েছে র্যাগিং নিয়ে। না দেখলে এক কথা মিস। বর্তমান প্রেক্ষাপট বিবেচৃনা করে দেখতে ভুলবেন না।
ডাউনলোড লিংক । ৪৫০ এমবি, রিজুমেবল লিংক
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


