যেকোন কারনেই হোক না কেনো প্রথম থেকেই দেখতাম আমাকে পড়ানোর চেয়ে আমার দিকে তাকিয়ে থাকার প্রতি ওনার আগ্রহ বেশি।এটা ভাবার কোনো কারন নাই যে উনি আমার প্রতি ভালবাসা বশত অথবা প্রেম বশত আমাকে দেখতেন।কারন উনি আমাকে বলেছেন যে ওনার প্রেমিকা সিলেট এ থাকেন।শাহজালাল বিশ্ববিদ্যালয় পড়েন।
উনি পড়ানোর ফাঁকে ফাঁকে হঠাৎ আমার হাত ধরে ফেলা, আংগুল ধরে ফেলা, সিনেমার নায়ক দের মত কব্জি ধরে চোখে চোখ রাখা ইত্যাদি কাজে সময় ব্যয় করতেন।
আমি আবার আতেল মারকা স্টুডেন্ট ছিলাম, তাই ওনার টাংকি বাজি তে তেমন উৎসাহিত হতে পারতাম না।তারওপর মাথায় পরীক্ষার টেনসন। তাছাড়া আমাদের মাদের স্বভাব তো সকলেরই জানা, ওনারা মেয়েদের পড়ার ঘরে ঊকি দিতে খুবি ভালবাসেন, আরো যদি তখন কমবয়শি মা্স্টার থাকে তাহলে তো কথাই নাই।
যাহোক ওনার এসব আচরনে বিরক্ত হয়ে আমি বেশ কয়েকবার হুমকি দিলাম,ওনার প্রেমিকাকে বলে দেয়ার ভয় ও দেখালাম। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনি। ওনার কোনো পরিবর্তন হৈল না।
একদিন আমি লেখছিলাম, সন্ধ্যা হয়ে যাওয়াতে আমি ওনাকে লাইট জালাতে বললাম। উনি লাইট জ্বালাতে উঠলেন, জালালেন এবং আমার কাঁধে একটা চুমা দিয়ে নিজের জায়গায় বসলেন।
এই ঘটনার পর ওনার কি হৈলো তা আমার জানা নাই, কারন এই ঘটনা আমি আমার বড় ভাই(যিনি ওনাকে দিয়েছিলেন) কে বলে দেই এবং (ওনার দ্বারা আরো কোনো দুর্ঘটনা ঘটার আগে) আমার মা্স্টার কে আসতে মানা করে দেই।
বি:দ্র:
১। আমি ওনার সামনে শ্লীল জামা পরিধান করিতাম এবং ওনাকে কোনোরুপ ইশারা ঈঙ্গিত করিতাম না,তাই আমাকে দোষ দেবার কোনো কারন পাইনা।
২।ওনার নাম সাখা্ওয়াত হোসেন সোহেল।
৩।এই পোস্ট দ্বারা আমি বুয়েটিয়ান দের প্রতি কোনো ঈঙ্গিত করিনাই।খারাপ মানুষদের কোনো ঠিকানা থাকেনা।
৪।এইরকম গৃহশিক্ষকের কাছ থেকে নিরাপদে থাকবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



