আওয়ামি লীগের সিনিয়র নেতা সাবেক সরাস্ট্রমন্ত্রি মো: নাসিম বলেছেন,শেখ হাসিনার নেতৃত্তে বাংলাদেশ শান্তির দেশে পরিনত হয়েছে।বাংলাদেশ সব মানুষ শান্তিতে আছে,খালেদা জিয়াই কেবল শান্তিতে নেই।এমনও হতে পারত বিন লাদেন বাংলাদেশ ধরা পরত।(সুত্র:বাংলাদেশ প্রতিদিন)
আসলে মো: নাসিম আপনি অনেক মহান মানুষ,ব্যস্ত মানুষ।আপনাকে অনেক কাজকর্মে ব্যস্ত থাকতে হয়।আপনি আমাদের প্রকৃত শান্তি কেমনে বুঝবেন।চলেন আপনাকে একদিন সাধারন মানুষের কাতারে নামিয়ে এনে আমাদের মত শান্তি দেই।
আপনার নিশ্চই একটা পরিবার আছে।সেখানে আপনার স্ত্রী, মা, বাবা, ছেলে,মেয়ে,মেয়ের জামাই নাতি,নাতনি আছে।মনে করুন আপনি একজন সাধারন মানুষ,আপনি সাধারন যানবাহেন চলাচল করেন,সাধারন জায়গায় যান,আর দশজন মানুষের মত আপনাকে কেউ চেনেনা।আপনার দিনটা কেমন হতে পারে চলেন দেখি:
সকাল:
সকালে আপনার নাতনীকে নিয়ে গেলেন স্কুলে ভর্তি করাতে।মোটামুটি ভালো একটা স্কুলে ভর্তি ফিস চাইল ১০০,০০০ টাকা,বেতন মাসে ৭০ হাজার।এখানেই শেষ না,প্রতি সিটের জন্য আপনার নাতনিকে প্রতিযোগিতা করতে হবে ৫০ জনের সাথে।.......................কেমন শান্তি লাগল মো: নাসিম?
দুপুর:
দুপুর ১২ টায় গেলেন বাজারে,আপনার বয়স্ক মা ইলিশ খেতে চেয়েছেন।ছোট্ট একটা ইলিশও ৬০০ টাকার(এখনকার সর্বনিম্ন মুল্য) নিচে নাই।ইলিশ না কিনেই বাসায় ফিরলেন।আপনার মার সামনে যেতে পারবেন কি?কোন মুখে যাবেন?
বিকেল:
শেয়ারব্যবসায় নিজের ও ধার করা টাকার শেষটুক খুইয়ে আত্মহত্যা করল (অনেক যুবকই করেছে,জানেন নিশ্চই) আপনার বড় ছেলে।
সন্ধ্যা:
সন্ধ্যায় আপনার পুত্রবধুর প্রসব ব্যাথা উঠল।তাকে হাসপাতালে নিয়ে গেলেন কিন্তু সেখানকার মহিলাডাক্তার কোনো এক অজানা কারনে আপনাদের ফিরিয়ে দিলো।অন্য হাসপাতালে নেয়ার আগেই রাস্তায় তার প্রসব হয়ে গেল(যেমন ঈদের আগের দিন হয়েছিল এক দরিদ্র মায়ের)।কেমন শান্তি লাগল নবজাতকের মুখ দেখে?
রাত:
টিউটর থেকে আসার পথে বখাটেরা তুলে নিয়ে গেল আপনার মেয়েকে (আমাদের অনেক বোনের সাথেই এমন হয়েছে)।
মধ্যরাত:
মধ্যরাতে,আপনার ছেলে তার কাজে ঢাকার বাইরে গেলো বাসে করে।আসার পথে রাস্তার গর্তে গাড়ী একসিডেন্ট করে সে মারা গেল (যেমন গিয়েছিল তারেক মাসুদ,মিশুক মুনিরসহ আরো অনেক অনেকজন)।
কেমন শান্তিতে থাকলেন মো: নাসিম?
তবে আশার কথাকি জানেন?আপনারা মহান মানুষ।আপনাদের আমাদের মত বাসে চলতে হয়না,আপনারা চলেন ফুলপ্রুফ গাড়িতে।শেয়ার বাজারে লস খেতে হয়না,তার আগেই টাকা তুলে ফেলতে পারেন।আপনাদেরকে আমাদের হাসপাতালে যেতে হয়না,বিদেশে গেলেই হয়।তাই আমাদের মত শান্তিতে আপনি কিভাবে থাকবেন?তাই কি হয়??আপনি কত মহান,আমাদের মত হলে কি চলে??
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



