আসুন শুধুমাত্র বুড়ো আঙ্গুলটি নিয়েই আলাদা করে একটু ভাবি:
১।আমরা প্রায় প্রতিদিনই মোবাইলে ম্যাসেজ টাইপ করি।খুবই সহজ কাজ এই টাইপ করা কে না জানে।এই সহজ কাজটাই কঠিন হয়ে যাবে যদি আপনি আপনার বৃদ্ধা আঙ্গুলটি বাদ দিয়ে টাইপ করার চেষ্টা করেন।দেখেনতো পারেন কিনা আপনার বুড়ো আঙ্গুলটি বাদ দিয়ে ম্যাসেজ টাইপ করতে।(পোংটাপাঠকগন কইবেন : মোবাইল টাচস্ক্রিন হৈলে? আমার উত্তর:মোবাইল টাচস্ক্রিন হৈলে আমি খেলুমনা কইলাম
২।আমরা বাঙালিরা সবাই হাত ভাত খাই।আঙ্গুল কেটে গেলে আমরা কাটা আঙ্গুলটা বাদ দিয়ে চার আঙ্গুল এ খাই।ধরেন আপনার বুড়া আঙ্গুল কেটেছে।এবার এইটা বাদ দিয়া খান দেখি।(পোংটাপাঠকগন পুনরায় কইবেন : চামচ দিয়া খাইলে..।আমার উত্তর: ট্রাই মারেন।এইবার আর হৈবনা
একইভাবে লেখা, চুল বাধা, তালা মারা বা খোলা,কোনো কিছু ধরে রাখা-এগুলো চেষ্টা করে দেখেন তো বুড়ো আঙ্গুল ছাড়া।
৩।পোষাক হল একমাত্র জিনিস যা কোনো জায়গায় আপনি পরে গেলে সে জায়গার পরিবেশ একরকম থাকবে,আর যদি আপনি না পরে যান তাহলে সেই পরিবেশ একমিনিটেরও কম সময় সর্ম্পুন সর্ম্পুনযাবে।আর পরিধেয় কোনো কিছুই (গয়না,জুতা) এভাবে একটা পরিবেশ সর্ম্পুন পাল্টাতে পারেনা।
৪।নখ একটু বেশি কেটে ফেললে কি ব্যথাটাই না হয়।কারন নখ মাংসের সাথে শক্তভাবে লাগানো বলে।অথচ নখ বড় হলে কত সহজেই মাংস থেকে আলাদা হয়ে যায়, আমরা টেরও পাইনা।
৫।বোতাম লাগাতে বা খুলতে কি আমাদের কষ্ট হয়?একদম না। কারন আমরা যে বোতাম গুলো ব্যবহার করি সেগুলো ডানে থাকে আর বোতামের ঘর থাকে বামে।এখন বোতাম গুলো বামে এনে আর বোতামের ঘর ডানে এনে দেখেনতো।আগের থেকে কঠিন লাগে কিনা।
৬।দুই হাত ছবির মত মুষ্টিবদ্ধ করুন।
এবার নিচের ছবির মত সব আঙ্গুল চেপে রেখে জোড়ায় জোড়ায় আঙ্গুল তুলুন।
(উদা:সব আঙ্গুল চেপে রেখে প্রথমে বুড়ো আঙ্গুলজোড়া তুলুন।খেয়াল রাখবেন বাকি আঙ্গুলগুলো যেন না উঠে।এবার বুড়ো আঙ্গুলজোড়া নামিয়ে তর্জনিজোড়া তুলুন।এভাবে সবগুলো আঙ্গুল তুলতে থাকুন।যে আঙ্গুলজোড়া উঠাবেন সেটা বাদে যেন অন্য আঙ্গুলগুলো না উঠে। )
কি মনে হয় সবজোড়া তুলতে পারবেন? যদি হ্যাঁ বলেন তাহলে ভুল।
সবগুলো্ই তুলতে পারবেন,অনামিকা আঙ্গুলজোড়া ছারা।
৭।একটা পেন্সিল আপনার চোখ থেকে ১ ফুট দুরে ধরে রাখেন।ডান চোখ বন্ধ করে তাকান, দেখবেন পেন্সিলটা একই জায়গায় আছে।এবার বাম চোখ বন্ধ করে তাকান।মনে হলনা পেন্সিলটা বামে সরে গেছে?
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



