
কে রাখে আজকাল অনাথ ও সুবিধা বঞ্চিত শিশুদের খোঁজ? এরা খেলো না পড়লো, কিংবা মরলো? এখবর রাখার সময় আমাদের আছে?
যান্ত্রিক জীবন আমাদের। আমরা যন্ত্রচালিত হয়ে যাচ্ছি। কাঠখোট্টা জীবন। খুব স্বার্থপর হৃদয়ের মানুষ হয়ে যাচ্ছি আমরা। হয়ে যাচ্ছি কি! হয়ে আছি।
আচ্ছা, ঈদ মানে তো আনন্দ। ঈদ মানেই তো খুশী। আর এই খুশী তো সবার সাথে ভাগাভাগি করাটাই অন্যরকম আনন্দ। তাই নয় কী? তাহলে আমরা ক’জন এ আনন্দটা ভাগাভাগি করেছি অনাথ ও সুবিধা বঞ্চিতদের সাথে?

এই আনন্দ সুবিধা বঞ্চিতদের সাথে কে ভাগাভাগি করেছি আর কে করি নাই। আপতাত সেটা নির্দিষ্ট করে জানা না থাকলেও টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী প্রসূন আজাদ কিন্তু মোটেও ভুল করেন নি। তিনি কিন্তু তার ঈদের আনন্দটা অনাথ ও সুবিধা বঞ্চিতদের সাথে ঠিকই ভাগাভাগি করে নিয়েছেন।
অনাথ ও সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন শিশুস্বর্গ। এই সংগঠনটির শিশুদের সঙ্গে নিজের ঈদ আনন্দের সময়টুকু ভাগাভাগি করে অন্যরকম এক ঈদ উদযাপন করেছেন প্রসূন আজাদ।

তিনি শিশুদের সঙ্গে ঈদের খাবার খেয়েছেন এবং তাদের সঙ্গে হাসি আড্ডা সহ নানান মজা করেছেন।
ঈদের দিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রসূন ছিলেন শিশুস্বর্গের তেজগাঁও কার্যালয়ে।তার এমন একটি ভালো উদ্যোগের জন্য সাধুবাদ। সেই সাথে তার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




