somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রান্সের হামলা। প্রোফাইল পিকচার বদল নিয়ে অহেতুক বিতর্ক!!

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রান্সের উপর হামলাটা বাংলাদেশের মানুষের উপর যতটা এফেক্ট ফেলেছে, তারচেয়ে বেশি কয়েকগুণ বেশি এফেক্ট ফেলেছে মানুষ যে প্রোফাইল পিকচার এ ফ্রান্সের পতাকার ছবি দিচ্ছে তাতে।
অবাক হওয়ার কিছু নেই, সবটাই এখন স্বাভাবিক মনে হয়। কত কথা শুনি আর কত লেখা দেখি! হাসি পায়, আবার অনেক সময় রাগে কান্নাও পায়।
"ফ্রান্সের পতাকা কেন প্রোফাইল পিকচার এ যাবে! কি এমন হয়েছে! প্যালেস্টাইন, সিরিয়াতে তো হাজার হাজার মানুষ মরছে ঐ সময় তো কেউ প্রোফাইল পিকচার পরিবর্তন করছে না, তাহলে এখন কেন? " এসব বালখিল্য যুক্তিতে নিউজ ফিড পুরাটাই ভরা।
অনেকে তো ধর্মের দোহাই দিয়ে ফ্রান্সে ঘটে যাওয়া হামলাকে সমর্থনও দিচ্ছেন।
অরে ভাই বোনেরা অনেক তো হল পা ধরে টানাটানি, এখন একটু অফ যান না! জাতি হিসেবে একটু উপরে উঠতে দেন না! কেন বার বার টেনে নামিয়ে দিতেছেন!!
সোজা একটা কথা বুঝেন! ফ্রান্সে একটা সন্ত্রাসী হামলা হইছে। অনেক নিরীহ মানুষ মারা গেছে, যারা সাধারণ জীবনযাপন করত এবং তারা কোনো জঙ্গীগোষ্ঠীর আওতাভুক্তও ছিল না। আর আপনি তো এইখান থেকে যারা হামলা করছে তাদের ধরতে পারবেন না বা আপনার সে উপায় ও নেই। কিন্তু ঘটনার সমব্যথী তো হওয়া যায়। ঐটার জন্যই ফেসবুক এই ফিচারটা এ্যাড করেছিল যে প্রোফাইল পিকচার এ ফ্রান্সের পতাকা দিয়ে নিজেকে সমব্যথী বা তাদের পক্ষে থাকার একটা সম্মতি ব্যক্ত করা তাদের এই দুর্দিনে। আমাদের দেশের অনেক মানুষ আজ ফ্রান্সে আছে, আমার আপনার আত্মীয়! আর তারা তো এইটা দেখেও একটা সাহস পেতে পারেন। আর এইটা যার যার ব্যক্তিগত বিষয় যে কে প্রোফাইল পিকচার দিবে বা দিবে না। কিন্তু এইরকম অহেতুক আর বালখিল্য যুক্তির মানে কি!! আর প্রোফাইল পিকচার দিলেই যে প্রতিবাদ হবে আর না হলে যে হবে না এমন তো নয়। আপনি না দিয়েও প্রতিবাদ করতে পারেন, ঐটা আপনার বিষয়। আবার আরেকজন পিকচার দিয়ে প্রতিবাদ করছে। তো আপনার কি সমস্যা! অযথা কেন বাম হাত ঢুকাচ্ছেন!
আর একটা ব্যাপার হল, অনেকের আপত্তি এই জায়গায় যা আমি ইতোপূর্বে বলে এসেছি যে, অনেকেই এই যুক্তি দিচ্ছেন , সিরিয়া, প্যালেস্টাইনে হামলার পর ফেসবুক কেন এই ফিচার চালু করল না বা কেন অন্যরা প্রোফাইল পিকচার পরিবর্তন করল না!! ফেসবুক এই ফিচারটা আগে চালু না করলেও আমার স্পষ্ট মনে আছে যে, প্যালেস্টাইন এর হামলার সময় মানুষ নিজে নিজেই প্রোফাইল পিকচার বা অনেকে নিজের ভঙ্গিতে প্রতিবাদ জানাচ্ছিল। আর ফ্রান্সের হামলার পর যে এই ফিচারটা নতুন করে ফেসবুক চালু করে ঠিক এটাও না, ফ্রান্সের হামলার আগেই এই ফিচারটি এ্যাড করা হয় কিন্তু অন্য ক্ষেত্রে। ঐ ফিচার এ্যাড করা হয়েছিল ফুটবল খেলায় বিভিন্ন দলের সাপোর্ট এর জন্য। আর আমরা অনেকেই দেখেছি অনেকেই রিয়াল মাদ্রিদ-বার্সালোনা প্রভৃতি টিম এর জন্য নিজের প্রোফাইল পিকচার এ তাদের ছবি দিয়ে তাদের সমর্থন জানিয়েছেন। তো আসল ব্যাপারটা এই। আর ফেসবুক প্রশ্নবিদ্ধ তখনই হবে যখন পরবর্তীতে কখনো যদি নন-ইউরোপিয়ানদের উপর হামলা হয়ে থাকে এবং তারা এই ফিচারটি এ্যাড না করে। তাই প্লিজ সবসময় সোজা সরল জিনিসটাকে জটিল করবেন না।

আর রানা প্লাজা আর ফ্রান্সে হামলার একটা জরিপ ও দেখলাম। আবার অনেক শেয়ার ও দেখলাম। তারা যে কি বুঝে কি শেয়ার দিলেন একমাত্র তাদের উচ্চ মস্তিষ্কেই ধরা সম্ভব।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অযথা বাম হাতকে কষ্ট দিবেন না।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×