somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশ দশক ও নারীদের অবস্থানের ভূত ও ভবিষ্যত

০৮ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশের দশকে আমরা আজ কিছুটা হলেও "নারী" নামে যেসব জংধরা নিয়মকানুন অতীতে প্রচলিত ছিল সেসব থেকে বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু এই জংধরা নিয়মকানুন থেকে বেরিয়ে আসার পথে কাটাছেড়াও যে খুব কম হয়েছে বা এখনও কম হচ্ছে এমনও কিন্তু নয়।
এখন হয়ত কোনো পরিবারে মেয়ে সন্তান জন্ম নিলে মুখ কুচকানো হয় না কিন্তু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দায়মুক্ত হওয়ার প্রবণতা এখনও অনেক জায়গায়ই রয়ে গেছে। এখন কোনো পরিবারে মেয়ে সন্তান জন্ম নিলে হয়ত প্রাথমিক শিক্ষাটূকু দেয়া হয় কিন্তু পায়ের উপর দাড়ানোর আগেই পা খুড়ো করে দেখিয়ে দেয়া হয় যে স্বামীর সেবা করাই তার একমাত্র লক্ষ্য। এখন হয়ত মা-বাবাকে ভয় দেখিয়ে মেয়েকে বাড়ি থেকে তোলে নেয়া যায় না কিন্তু নির্জন রাস্তায় ধর্ষণের শিকার ঠিকই হতে হয়। এখন হয়ত মেয়েদের নিজের কেনা ক্রীতদাস বলে মেরে ফেলা হয় না কিন্তু নিজের কেনা দ্রব্য মনে করে ছুড়ে ফেলে দেয়া হয় ঠিকই।

প্রতিনিয়ত নারীরা নিজের অবস্থান গড়ে নিচ্ছেন। হয়ত কয়েকবছর পর কারো লেখায় নারীদের নিয়ে আর "কিন্তু" শব্দটা থাকবে না , কয়েকছর পর ৮ মার্চের দিনে শুধু "International Woman's Day" বলেই হয়ত লেখা শেষ হয়ে যাবে। হয়ত কয়েকবছর পর নারীদের নিয়ে আর কোনো সচেতনতামূলক পোস্টের দরকার হবে না, হয়ত আর কয়েকবছর পর নারীদের ওয়ালে সমাজ নিয়ে তাদের প্রতি অবজ্ঞার কোনো চিত্র ভেসে আসবে না। হয়ত কয়েকবছর পর কোনো মেয়েকে ধর্ষিত হতে হবে না, হয়ত কাউকে নিজের প্রাণ দিয়ে নিজের অবস্থান গড়ে নিতে হবে না, হয়ত পায়ের উপর দাড়ানোর আগেই পা খুড়ো করে দেয়া হবে না।
হয়ত এটা শুনতে হবে না যে বোরকা আর হিজাব না থাকায় মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। দোষ মেয়েটির ছিল যে সে বোরকা বা হিজাব পড়ে নি! হয়ত এসব শুনতে হবে না।

বোরকা আর হিজাব কখনো নারী মর্যাদার প্রতীক হতে পারে না। নারী মর্যাদার প্রতীক হওয়া উচিত তাদের বিশুদ্ধতা, সমাজে পুরুষের পাশাপাশি তাদের সম-অবস্থান। আর সেই সাথে পরিবর্তন চাই আমাদের দৃষ্টিভঙ্গির। সুন্দর দৃষ্টিভঙ্গিতে সবকিছু সুন্দরই দেখায়। এই সুন্দর দৃষ্টিভঙ্গিতেই হয়ত একদিন নারীসমাজের কাছে এই সমাজ সর্বোচ্চ গ্রহনযোগ্যতা পাবে।

জয় হোক নারী শক্তির। জয় জোক মানবতার।

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×