somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমিত লকডাউন

০৪ ঠা জুন, ২০২০ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এটা সেই যুগের কথা যখন কেউ SSC পাশ করলে সারা গ্রাম তাকে দেখতে আসতো। সেই আমলে, পাশাপাশি দুটি গ্রাম ছিল। সেই গ্রাম দুটি, সকল ক্ষেত্রে একে অন্যের সঙ্গে প্রতিযোগীতা করতো। গ্রাম দুটির একটিতে একজন ইংরেজী শিক্ষক নিয়ে আসা হল। সেই শিক্ষক অস্টম শ্রেনী্ পাশ, এসেছেন দুরের কোন গ্রাম থেকে। গ্রামের লোকজনের গর্বের সীমা থাকলো না। আমাদের শিক্ষক খুব জ্ঞানী,, উনি এটা জানেন, ওটা জানেন। তিনি ইংরেজীতে খুব পারদর্শী। এসব শুনে অন্য গ্রামের লোকজনের আর সহ্য হল না। তারা শহর থেকে বিএ পাশ একজন শিক্ষক নিয়ে আসলো। এবার দুই গ্রামের মধ্যে বিতর্ক। এরা বলে, আমাদের শিক্ষক ভালো। ওরা বলে, আমাদের শিক্ষক ভালো। অবশেষে, একদিন প্রতিযোগিতার আয়োজন করা হল।

গ্রামের গন্যমান্য ব্যাক্তি ও সাধারন মানুষের উপস্থিতিতে একটি মেলার মতন লোক সমাগম হল। দুজন শিক্ষক একে অপরকে মাত্র একটি করে প্রশ্ন করবেন। প্রথমে বিএ পাশ শিক্ষক প্রশ্ন করল - dilemma অর্থ কি? অষ্টম শ্রেনী পাশ উত্তর দিল - উভয়সঙ্কট। উত্তর সঠিক হয়েছে, সবাই হাত তালি দিল। এর পরে অষ্টম শ্রেনী পাশ জিজ্ঞেস করল - I don't know অর্থ কি ? বিএ পাশ উত্তর দিল - আমি জানি না। জনগন বলাবলি শুরু করে দিল - দেখেছ, কেমন মাস্টার, উত্তরটা জানে না। জনগনকে ব্যাপারটা বোঝানোই গেল না। তারা এইট পাশ শিক্ষককে ফুল দিয়ে বরন করল, গলায় মেডেল পরিয়ে দিল আর বিএ পাশ শিক্ষককে শহরে ফেরত পাঠালো।

করোনা ভাইরাস নিয়ে আমি যাই বলি না কেন, মানুষ আমাকে ফেরত পাঠিয়ে দেয়। সারাদিন ভাইরাসের কথা বলে যারা ভয় দেয়, মেডেলটা তারাই পায়।

বন্যার পানিতে আপনার এলাকা যখন ডুবে যায়, তখন পানিটা সমস্যা নয়, পানিটা হল সমস্যার কারন। সমস্যাটা হল, আপনি স্বাভাবিক জীবন জাপন করতে পারছেন না। বন্যার পানিতে পুরো শহর ডুবে থাকার পরেও যদি আপনি কোন কায়দায় স্বাভাবিক জীবন যাপন করতে পারতেন, তাহলে বন্যা আপনার কোন সমস্যাই করতে পারতো না। বন্যা আপনার সমস্যা করে কিভাবে? বন্যা আপনার স্বাভাবিক জীবন জাপনে বাধা দেয়। করোনার এই সময়ে ভাইরাসটি সমস্যা নয়। ভাইরাস হচ্ছে এই সমস্যার কারন। সমস্যাটা হল - আপনি স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। সারা নিশ্বে তিন লক্ষ লোক মারা গেছে। তিন কোটি লোক মারা গেলেও কোন সমস্যা হতো না, যদি আপনি স্বাভাবিক জীবনে থাকতে পারতেন। করোনা আপনার ক্ষতি করেনি। আপনার ক্ষতি করছে সাধারন জীবন জাপনের বাধাটি। ক্ষতি হয়ছে কারন আপনার জীবন এক প্রকারের থেমে রয়েছে। এভাবে জীবনকে আরও ৬ মাস থামিয়ে রাখেন। তাহলে আপনার চাকরী, ব্যাবসা সবই বন্ধ হয়ে যাবে। যারা দিন আনে দিন খায়, তারা খাদ্যের অভাবে মারা পড়বে। করোনার কারনে দেশে এ পর্যন্ত প্রায় ৫০০ লোক মারা গেছে। আরো ছয় মাস সবাইকে ঘরে আটকে রাখতে পারলে, টাকার অভাব, কাজের অভাব, খাবারে অভাব এমন পর্যায়ে পৌছাবে যে - প্রতিদিন ৫০০ লোক অনাহারে মরবে।

এগুলো আপনি জানেন ও বোঝেন। সারা জীবন আপনি ঘরে বসে থাকতে চান না। আপনি জানেন, একদিন আপনাকে বের হতেই হবে, স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। সেই শুরুটা যত তারাতারি করতে পারবেন, ততই মঙ্গল। বেশী দেরী হলে, করোনা নয়, দুর্ভিক্ষে মানুষ মরবে।

এখানে প্রশ্ন থাকতে পারেঃ
এখন বাইরে বের হলে বেশি মানুষ আক্রান্ত হবে, বেশি মানুষ মারা যাবে। এটা কিভাবে ঠেকাবো?

বিষয়টাকে ধীরে সহ্য করিয়ে নেবার জন্যই সীমিত আকারে খুলে দেবার পদ্ধতি। একবারে সবকিছু না খুলে, ধিরে ধিরে খুলে দেওয়া। গত ছয় মাসে করোনাতে ৫০০ লোক মারা গেছে। ছয় মাসে এর থেকে বেশি লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়। সড়ক দুর্ঘটনার ভয়ে আপনি কি গাড়ি চড়া বন্ধ করেছেন? দুর্ঘটনা প্রতিদিন হয়, ওদিকে বেশিরভাগ লোকই নিরাপদে বাড়ি ফিরে আসে। সবাই সড়কে চলাফেরা করে। ঠিক তেমনি, করোনাতে কিছু মানুষ মরবে, বেশিরভাগ লোকই সুস্থ হবে। সবাই স্বাভাবিক জীবন যাপন করবে।

দ্রষ্টব্য: আপনি বুদ্ধিমান। বাইরে গিয়েই বোকার মতন আচরণ করবেন না। জন সমাগম এড়িয়ে চলুন, মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ বিধি মেনে চলুন, সতর্ক থাকুন।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২০ রাত ১২:১৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×