somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সবচেয়ে খাটো পুরুষ এবং নারী

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে। তার সৃষ্টি কতই না বিচিত্র ও সুন্দর। আবার প্রতিটি সৃষ্টির তৈরি করেছেন বিপরীত। যেমনঃ দিনের বিপরীত রাত। ভালোর বিপরীত মন্দ। তবে তার বিপরীত সৃষ্টির মধ্যে দেখা যায় কিছু বিচিত্রতা। যা আমাদের চোখে মনে হয় একটু ব্যতিক্রম । এমন দুটি ব্যতিক্রম মানুষের কথা আমি এখন আপনাদের জানাব।

পৃথিবীর সবচেয়ে খাটো পুরুষঃ



নাম তার চন্দ্র বাহাদুর দাঙ্গি। বয়স ৭২ বছর। উচ্চতা মাত্র ৫৬ সেন্টিমিটার বা ১ ফুট ১০ ইঞ্চি। নেপালের প্রত্যন্ত এলাকার বাসিন্দা তিনি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্মকর্তাদের মতে, পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ তিনি। চন্দ্র বাহাদুর দাঙ্গির ওজন ২৬ পাউন্ড। কেউ কেউ মজা করে বলেছেন, দুইটা পাথরের চেয়েও ওই মানুষটির ওজন কম হবে। এর আগে বিশ্বের সবচেয়ে ছোট বা খাটো মানুষের খেতাবটি ছিল ফিলিপাইনের জানরি বালাউয়িংয়ের দখলে। জানরির উচ্চতা ১ ফুট ১১ দশমিক ৬ ইঞ্চি। আগের বছর অন্য এক নেপালির রেকর্ডকে অতিক্রম করে জানরি এ স্বীকৃতি লাভ করেন। উচ্চতা পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জায়গা করে নেন গিনেজ বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসে। সুত্র

পৃথিবীর সবচেয়ে খাটো নারীঃ


ভারতের মহারাষ্ট্র প্রদেশের জয়তী আমেগ তার ১৮তম জন্মদিনে বিশ্বের সবচেয়ে খাটো নারীর স্বীকৃতি পেয়েছেন।খাটো নারী
হাসপাতালের চিকিৎসক ও গিনেজ রেকর্ড কর্তৃপক্ষের উপস্থিতিতে জয়তীর উচ্চতা ৬২ দশমিক ৮ সেন্টিমিটার নিশ্চিত করা হয়। জয়তীর জন্মদিনেই তাকে বিশ্বের সবচেয়ে খাটো নারীর স্বীকৃতি হিসেবে সনদ তুলে দেওয়া হয়। এ সময় জয়তী বলেন, জন্মদিনে এটিই তার কাছে সবচেয়ে উত্তম উপহার। জয়তীর শারীরিক উচ্চতা এত কম হলেও তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন। সম্প্রতি তিনি স্কুলের সমাপনী পরীক্ষা শেষ করেছেন এবং বলিউডে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। সুত্র

যারা আজকে প্রথম জানলেন তারা অবশ্যই মন্তব্য করবেন। আর আমার ওয়েব সাইট থেকেও পারলে একটু ঘুরে আসবেন ভালো লাগবে ইনশাআল্লাহ্‌। [link|http://www.ans.sinhatalk.com http://www.ans.sinhatalk.com ]
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×