ও আল্লাহ সাহারার পাগলামি থেকে আমাদের রক্ষা করো, সে আবার এটা কি বললো?



০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুরা জাতিকে হতবাক এবং মিথ্যাবাদী বানিয়ে দিয়ে সাহারা এ কি বললেন। আমাদের কান গুলা কি তাহলে মিথ্যা শুনেছিলো?
আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা হয়, ঢাকা
বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরে একজন ছাত্রের মৃত্যুর ঘটনাটি ‘বিচ্ছিন্ন ঘটনা’—এ ধরনের কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।
একজন ড্রাইভার যখন অজ্ঞতাবশতঃ মানুষ চাপা দেয় তখন সে বাচার জন্য বেসামাল হয়ে আরো সমস্যা সৃষ্টি করে। সাহারা খাতুন, আপনার হুস আছে ? আপনি জানেন আপনি কি বলছেন ক্যামেরায় তোলা ভিডিও ফুটেজ ? আপনার নিজের কন্ঠ ... এভাবে অস্বীকার করার যুগ এটা ? ছি ! ছি ! মন্ত্রীত্ব টিকিয়ে রাখা কি আপনার জন্য এত জরুরী? আপনি কি এতটাই কাংগাল ? আপনাকে বলছি, সাথে সরকারের প্রধান নির্বাহীকে বলিছি....... এই মুহুর্তে উনাকে অপসারণ না করলে দেশের আরো বড় ক্ষতি হবে।
সাহারা খাতুন আপনি পাবনা চলে যান ! আপনার চিকিৎসা প্রয়োজন। আপনাকে দিয়ে মন্ত্রনালয় চালানো সম্ভব না। হাজার হাজার মানুষ সেদিন যা শুনল তা মিথ্যা? না কি এখন ঝটিকা আক্রমন হবে কোন টেলিভিশন চ্যানেল এসব প্রচার করল, তারপর সেইসব চ্যানেল এর প্রচার অবৈধ ঘোষনা করবেন? আপনাকে দিয়ে সব-ই সম্ভব !
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন