বাংলাদেশে নামাজিরও অভাব নেই, ঘুষখোরেরও অভাব নেই
১৮ ই জুলাই, ২০১১ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর কিছু থাক বা না থাক। বাংলাদেশে অন্তত দুইটি জিনিসের অভাব নেই। এক : নামাজি এবং দুই : ঘুষখোর। নামাজের সময় মসজিদে মুসল্লির অভাব নেই। যে কোন শহরের কেন্দ্রীয় মসজিদে দেখা যায় পাঁচ ওয়াক্ত যে কোন নামাজে জামায়াতের সাথে নামাজ পড়তে চাইলে ভীষণ ভীড়। জামায়াত শুরু হওয়ার মিনিট পাঁচেক আগে অযুখানায় ঢুকলে লাইন দিয়ে অযু করতে হয়। অযু শেষে জামায়াত শুরুর একটু আগে মুসল্লির ভীড়ে মসজিদের ভিতর প্রবেশই করা যায় না। ভালো কথা বটে- মসজিদ ভরা মুসল্লি। আর শুক্রুবার জুমা’র নামাজের দিনে একেবারে অন্য রকম। শহরের বহু মসজিদের সামনের হাইরোডগুলোও বন্ধ করে বসতে দেয়া হয় মুসল্লিদের। তিন তলা-চার তলা মসজিদেও মুসল্লিদের দুই রাকাত নামাজ পড়ার জায়গা হয় না। গাড়ি চলাচল করে এঁকে বেঁকে অন্য কোন অলি গলির পথে। এক দিক থেকে ভাবতে ভালো লাগে। মুসলমান প্রধান দেশের মানুষ মসজিদমুখী হবে এটাই কামনা। কিন্তু দুঃখ একটাই এতো মানুষ মসজিদে তবুও খারাপ মানুষের অভাব নেই দেশে। ঘুষখোর দিয়ে দেশটা যেন ঠাসাঠাসি। কোন সরকারী অফিসে ঘুষ ছাড়া কোন কাজ হয় না। এমন কি অনেক ঘুষখোরকে বলতে শোনা যায়- যা দিবেন দেন জামাত ধরতে হবে। অবিশ্বাস্য যে মানুষটি জামায়াতের সাথে নামাজ আদায়ে অভ্যস্ত সেও ঘুষকে নিজের প্রাপ্য মনে করে। কোন লজ্জাও করে না ঘুষ চাইতে। একজন বেনামাজি ঘুষখোরের চেয়ে নামাজি ঘুষখোর অনেক বেশি ভয়ঙ্কর। কেননা- বেনামাজির খোদা ভীতি সৃষ্টি হলে ঘুষ খাওয়া ছেড়েও দিতে পারে। কিন্তু নামাজির সে সম্ভাবনাটুকুও থাকে না। কারণ- ওর আল্লাহ সম্পর্কে ভয় কেটে গেছে। আর নামাজিরা যে কোন অন্যায়ের সাথে জড়িত হলে তা সমাজে খুব বেশি মারত্নক প্রভাব পড়ে। ধর্ম-কর্ম সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারনা সৃষ্টি হয়।
মসজিদে আগত এতো নামাজি মানুষের অর্ধেকও যদি ভালো মানুষ হতো তবে কি আমাদের সমাজটা এতো অস্থির আর মানুষের জন্য কষ্টদায়ক হতো ?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১১ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন