রিক্সা যাচ্ছে। রিক্সাতে বসে আপনি সিগারেট টানছেন। ধোঁয়া গিলছেন-আর নাক দিয়ে বের করে দিচ্ছেন। এই ধোঁয়া ঢুকছে পিছনের রিক্সায় আসা কোন এক মানুষের নাকে-মুখে-ফুসফুসে। উচিত হচ্ছে ? একজনের নাক থেকে বেরুনো কোন কিছু অন্যের পেটে যাওয়া কতটা কু-রুচির পরিচায়ক একটু কি ভেবে দেখেছেন ? হয়ত বিবেচনা করছেন-আপনি ভদ্রলোক। এমন মানুষকে কি ভদ্রলোক বলা যায় ? যারা অন্যের অপছন্দনীয় কাজ হরহামেশা করে-মানুষকে কষ্ট দেয়-তাদের কি মনুষ্যত্বভোধ আছে ? আপনি সিগারেট খান-আপনাকে সিগারেটের দুর্গন্ধও সুগন্ধ মনে হবে। কিন্তু যিনি খান না তার কথা একটু ভাবুন। তার কি কষ্ট হয় না, যখন আপনি সিগারেট টেনে তার নাকে মুখে ছেড়ে দেন ?
আমাদের সমাজে সিগারেটখেকো মানুষদের বিবেচনা বোধ যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। আপনি সিগারেট খাবেন খান। কোন মানা নেই। একটু দেখে শুনে খান। অন্যকে কষ্ট দেন না-প্লিজ। অন্যের ক্ষতি করেন না। তাই কিভাবে কোথায় সিগারেট খাবেন একটু ঠিক করে নিন।
যে যে অবস্থায় খাবেন না :
১। রিক্সা, বাস, মটোরসাইকেল, সাইকেল, ট্রেন প্রভূতি যানবাহনে থাকা অবস্থায়।
২। পাক, রেলওয়ে প্লাটফর্ম, বাসস্ট্যান্ড, হাট-বাজার, হোটেল প্রভূতি স্থানে।
৩। অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল প্রভূতি প্রতিষ্ঠানর কক্ষে ও ক্যাম্পাসে।
৪। যে কোনো খোলা স্থান-যেখানে শিশুরা ও সাধারণ মানুষ চলাফেরা করে।
যেভাবে খাবনে :
যদি সিগারেটের নেশা লাগে, তবে যেখানে লোকজন থাকে সেখান থেকে একটু সরে গিয়ে একটা নির্দিষ্ট স্থানে স্থির দাঁড়িয়ে বা বসে মনের সুখে টানুন। রিক্সা বা বাস-মোটরে কোথাও যাওয়ার সময় নেশা লাগলে, যানবাহনে ওঠার আগেই টেনে নিন। তারপর উঠুন। অথবা ওঠার পর নেশা লাগলে, রিক্সা বা বাস থেকে নামার পর খান। অফিসে থাকলে একটু অড়ালে গিয়ে টানুন। থিওরী একটাই, সেটা হলো-অন্য কোন মানুষ যেন কষ্ট না পায় বা নিকটের বাতাস সিগারেটের ধোঁয়ায় দূষিত না হয়।
সিগারেটখেকো শ্রদ্ধেয় ভাইয়েরা-একটু বিবেচনা করবেন প্লিজ ।
আলোচিত ব্লগ
বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।