somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিতার মুখে নির্মম নির্যাতনের বয়ান; অত্যাচারের নতুন নমুনা

১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'ঢাকায় যাওয়ার পর থেকেই ভারী কাজ করতে হতো। না পারলে প্রায়ই সুবর্ণা ও সিনিয়া আপা লাঠি দিয়ে আঘাত করত, নখ দিয়ে বিভিন্ন জায়গায় খামচে দিত। মাথার অর্ধেক চুলই ওরা ছিঁড়ে ফেলেছে। সুবর্ণার দু'সন্তান তাইফ (৩) ও তৈহিদকে (১) সব সময় কাছে রাখতে হতো। একটু এদিক-ওদিক হলেই উত্তমমধ্যম খেতে হতো। আমার মাথার চুল উঠে বাচ্চাদের শরীরে যাতে না পড়ে সে জন্য চুল সব সময় ভিজা রাখতে হতো। কখনও চুল শুকাতে দিত না। এত কাজ করার পরও ওরা ঠিকমতো খেতে দিত না।' নড়াইল সদর হাসপাতালের বিছানায় শুয়ে এই মর্মস্পর্শী কথাগুলো বলছিল ১০ বছরের শিশু রিতা।
নড়াইলের দুর্গাপুর এলাকার দরিদ্র সারজন মোল্লার শিশু রিতা মায়ের স্নেহ-মমতা থেকে বঞ্চিত হয়ে এক মুঠো ভাতের আশায় ঢাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুল্লাহের বাসায় কাজ নেয় ৬ মাস আগে। ওই কর্মকর্তার দুই মেয়ে_ সুবর্ণা ও সিনিয়া। সুবর্ণা স্বামী ও দুই সন্তান নিয়ে বাবার বাসাতেই থাকে। রিতা জানায়, পাশবিক অত্যাচার সহ্য করতে না পেরে গত ৪ নভেম্বর বাড়ি থেকে পালিয়ে যায়। পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নিয়ে দু'রাত থাকার পর তারাও বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে আরেক বাসায় আশ্রয় নিলে সে বাড়ির এক মহিলা আমাকে থানায় নিয়ে যায়। থানা পুলিশ গুরুত্ব না দিলে সে মহিলা আমাকে আবার আগের বাড়িতে রেখে আসে। আমি কেন বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম সে জন্য ওরা আমাকে মারধর করে। এক পর্যায়ে তারা বাবা-মাকে খবর দিলে বাবা গত সোমবার নড়াইলে নিয়ে আসেন। গত মঙ্গলবার রিতাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রিতার মা রীনা বেগম ও বাবা সারজন জানান, প্রতি মাসে রিতাকে ৪০০ টাকা দেওয়ার কথা থাকলেও ৬ মাসে মাত্র ৫০০ টাকা দিয়েছে। তারা রিতার ওপর অত্যাচারের সুষ্ঠু বিচার দাবি করেন। রিতার বাবা-মা সদর থানায় মামলা করতে গেলে ওসি জানান, ঘটনাস্থল ঢাকার মোহাম্মদপুর হওয়ায় সংশ্লিষ্ট থানায় মামলা করতে হবে। সদর হাসপাতালের আরএমও সঞ্জিত সাহা জানান, রিতার শরীরের ইনজুরি দেখে মনে হয়েছে, অনেক আগ থেকেই তার ওপর অত্যাচার
করা হয়েছে।

সূত্র: সমকাল
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×