ওরা যত কথা বলে- সান্তনা দিতে
ওরা শুধু যায় আসে- ওয়াদা দিতে।
ওরা দেখতে চায় না- দেশের কি দশা
ওরা ভাবতে চায় না- দৈনন্দিন সমস্যা।
আছে জাতীর খাদ্যাভাব- বিদ্যুৎ অভাব
গ্যাসাভাব,জলাভাব আর- সার অভাব।
শুধু অভাব আর অভাব- গ্রাসিছে স্বভাব
তার উপর আছে উপর্যুপরি- ওদের প্রভাব।
দেখি খুন,ধর্ষণ,হরণ- সন্ত্রাস ভীতি
আছে সদা সর্বত্র- মিথ্যার প্রীতি।
দ্রব্যমূল্যের উর্ধŸগতি- আরও বাড়তি
ওদের যোগসাজসে- এমন পরিণতি।
ওরা কভূ দেবে না- এর সমাধাকরণ
ওরা কভূ করবে না- তার আন্দোলন।
ওরা রাজনীতি করে- ক্ষমতার জন্যে
ওরা হরতাল করে- স্বার্থের জন্যে।
ওরাই বড় দূর্নীতিবাজ- বড় মুখোশধারী
স্বপ্রয়োজনে ভাঙ্গে গড়ে- জলরূপ ধরি।
-০-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




