আমি ৭১এর রক্ত কণিকা; রন্দ্রে রন্দ্রে আমার ৭১এর রক্তপ্রবাহ
আমি চাই যুদ্ধ; আর একটি যুদ্ধ; শান্তির তরে সমস্ত জ্বালা করতে দাহ।
৭১এর যুদ্ধক্ষেত্রে আমার জন্ম; চোখ মেলে দেখেছি যুদ্ধ;
নাম রেখেছে সংগ্রাম; আজও অবাক করে পৃথিবী শুদ্ধ।
সেদিন দেখেছি কালো বাজার; দেখেছি বোনের ইজ্জত হননের দৃশ্য,
ভাইয়ের আমরণ রণ; বাবার রক্তাক্ত লাস; সে কি বীভৎস্য!
সেদিন শুনেছি মায়ের চিৎকার; শুনেছি মর্টার-গ্রেনেডের শব্দ;
কিছুই বলতে পারিনি; অক্ষম বিধায় ছিলেম স্তব্দ।
আজ স্বাধীনতার ৪০ বছর পর আবার দেখি যখন সে ব্যভিচার,
ভাবতে অবাক লাগে একি স্বাধীনতা না গণকবরের সমাচার!
আজ আমি তারুণ্য; আজ স্বনির্ভর; সব বুঝি-শুনি-দেখি
প্রয়োজনে আজ বয়ে দেবো পুনঃ ৭১এ রক্তগঙ্গা জীবনবাজি রাখি।
যখন সমস্ত বাংলায় যুদ্ধের ডামাঢোল বাজে
যুদ্ধরত আমার বাবা দেশ রক্ষাকবজ বীরযোদ্ধা সাঁজে;
মায়ের প্রসব বেদনা; আমার জন্ম; মা তৃষ্ণার্ত; বাঁচার চিৎকার;
আমার আর্তনাদ; কেউ নেই পিপাসা মেটাবার।
হায়রে! বিধির অনন্ত লীলা বুঝা বড় দায়-
কি দিয়ে কি করেন জানেন তিনিই সর্বদায়।
কে একজন আমায় নিয়ে যায় তার একান্ত দ্বারে
আজিকের আমায় বাঁচিয়ে যে চলে গেছে পরপারে।
জিজ্ঞাসা করেছি-‘আমার মা কোথায়?’
এতটুকু শুধায় জানে না সে তথায়,
আমার মায়ের কি হয়েছে! তবে দেখেছে-
সেখানে ক’টা অর্ধ-উলঙ্গ নারী মূর্তি কাক-কুকুর ঠোকরাচ্ছে।
কি মর্মান্তিক দৃশ্য! এরপরও যদি বাংলায় বহে তা পুনর্বার
আর না পারি পাথর মূর্তি হয়ে থাকিতে; চাইবো অস্র শতবার।
আমার মনে অনেক জ্বালা অনেক কথা বাঁধাই
আমি সেই রক্ত কণিকা হতে চাই; চাই সমাধানে চাই;
চাই হতে যে খুনে হাসে খুনে কাঁদে
‘বিশ্ব ত্রাস’ ভয়ে যার লুকোয় আপনা গারদে।
দেখো, ঐতো বাংলার ক্ষুব্দ দামাল আজও উদ্বুদ্ধ;
আমি চাই অস্র; আমি চাই যুদ্ধ; শুধু আর একটা যুদ্ধ,
সমস্ত বেঈমান জালিম দুষমনদের ব্রাসে গ্রাস করিতে;
আমি চাই স্বাধীনতার অর্থ পেতে; নহে কোন ছাড় মহারথীতে।
কসমঃ আর না দেবো খেতে মানচিত্র পতাকা ছিড়ে ছিড়ে
ফিরিয়ে দাও সে স্বপ্নীল স্বাধীনতা; নহে দেবো ধূলিসাৎ করে।
আমার বাবা একজন মুক্তিযোদ্ধা; যুদ্ধ করেছে;
স্বাধীনতা এনেছে; দেশকে ভালবেসেছে।
মনে হয় আজি, হয়তো ভুল করেছে;
কারণ আমার মাকে বাঁচানোর জন্যে যুদ্ধে গিয়েছে,
কিন্তু বাঁচাতে পারেনি; বরং আমারে এতিম করেছে।
শুনেছি নিজেও হারিয়ে গেছে বাঁচার গর্ব রেখে প্রজন্মর।
কি পেয়েছে? কি তার প্রাপ্য? কে দেবে উত্তর?
আমি জানি, আমাকেই দিতে হবে; তাই প্রয়োজন-
আর একটা যুদ্ধ; আর একটা মুক্তির আন্দোলন।
বাবা জন্ম দিয়েছে-আমারে দেখেনি;
স্বাধীনতা এনেছে; স্বাধীনতা রক্ষার মানুষ রাখেনি।
আমি জেনেছি-আমাকে যেতে হবে ৭১এ
বাবার পাঞ্জার সাথে পাঞ্জা; কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে
প্রচন্ড তান্ডবে সব কিছু ভেঙ্গে চুড়মার করে
নতুন কিছু একটা করতে বাংলার প্রতিঘরে।
তাই আমি চাই যুদ্ধ; আর শুধু একটা যুদ্ধ
স্বাধীনতা রক্ষার জন্য; অর্থনৈতিক মুক্তির জন্য।
মায়ের আদর্শ ভালবাসা; বাবার অপূর্ণ আশা
আর সুখের নীড় বাঁধার অবাধ প্রত্যাশা
পূরণের জন্য চাই অস্র; চাই একটা যুদ্ধ;
চাই একটা বিদ্রোহী শ্লোগান সংঘবদ্ধ;
যেন আর দেখিতে না হয় সর্বহারা ধর্ষণ-খুন চলমান
মুক্ত জনতার প্রতি আমার আজিকের আহবান।
-০-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




