বিজয় থেকে বিজয়ের প্রতিধ্বনি
প্রতিরোধ থেকে প্রতিশোধের জাগরণি;
ফিরে তাকাবার আর সময় নাই
সময়ের দাবী একটাই- যুদ্ধাপরাধীর বিচার চাই।
৭১এর পরাজিত হিংস্র হায়েনার দোসর
দেশজ শকুনের বিষাক্ত নখের থাবা
আবারও ছোবল হেনেছে আমার
শান্ত শ্যামলীমার বুকে অতৃপ্ত রক্ত তৃষায়।
হতবাক মুক্তিযোদ্ধা, বিমূর্ত বীরাঙ্গনা
বিস্ময়ে বিস্মিত জাতী বিশ্বময়; অথচ
অবিস্মিত প্রজন্ম গাহে আজ বজ্রকন্ঠে-
নীরব চেতন অব্যক্ত বেদনই গণ বিস্ফোরণ ভাই
সময়ের দাবী একটাই- যুদ্ধাপরাধীর বিচার চাই।
এখানে সেখানে জলাশায় কি আঙিনায়
ক্ষেত খামারে কি পথে প্রান্তরে
বারুদের গন্ধ, লাসের স্তূপ, শহীদের রক্ত নদী
বিভীষিকাময় প্রজ্জলন সাক্ষ্য বয়ে যায়-
আর কতকাল সংগ্রাম পর সংগ্রাম চলবে;
কতকাল রাজপথে দানবেরা বিষদাঁত ফুটাবে।
কোথা গাজী! তোল ব্জ্রকন্ঠে শ্লোগান-
প্রজন্ম পর প্রজন্ম তরে, কোন ছাড় নয়
সময়ের দাবী একটাই- যুদ্ধাপরাধীর বিচার চাই।
সালাম তোমায় হে শহীদ; সালাম মুক্তিযোদ্ধা
করিও ক্ষমা বিলম্বের কারণ;
জেগেছে কোটি প্রজন্ম আজ অতন্দ্র প্রহরীর মত
স্বপ্নাদর্শের পতাকা সমুজ্জল রাখিতে ধরে;
অসমাপ্ত যুদ্ধের পরিসমাপ্তির তরে; শোন ঐ-
বিজয় থেকে বিজয়ের প্রতিধ্বনি
প্রতিরোধ থেকে প্রতিশোধের জাগরণি
ফিরে তাকাবার আর সময় নাই
সময়ের দাবী একটাই- যুদ্ধাপরাধীর বিচার চাই।
-০-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




